- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ৫, ২০২২
বিজেপি সম্পর্কে নিজের মন্তব্য প্রত্যাখ্যান করলেন নীতিশ কুমার!
বিজেপি সম্পর্কে নিজের মন্তব্য ফিরিয়ে নিলেন নীতিশ কুমার। তিনি বলেছিলেন, ২০২৪ এর নির্বাচনে বিজেপি ৫০ টি সিটও পাবে না।
চিত্র সংগৃহীত
বিজেপি সম্পর্কে নিজের মন্তব্য ফিরিয়ে নিলেন নীতিশ কুমার। শনিবার জনতা দল-ইউনাইটেড-এর জাতীয় নির্বাহী মিটিং-এ তিনি বলেছিলেন, ২০২৪ এর নির্বাচনে বিজেপি ৫০ টি সিটও পাবে না। কিন্তু রবিবার জেডিইউ এবং বিজেপি নেতারা তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করলে, তাঁদের সাথে বাক-যুদ্ধে লিপ্ত হন নীতিশ কুমার। তখন সকল অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, নির্বাচনে বিজিপির সিট জেতা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কিন্তু, শনিবার জেডিইউ এর অফিস থেকে একটি প্রেস রিলিস পাওয়া গেছে যার সূত্রে জানা গেছে, তিনি মিটিং এ বলেছিলেন, ২০২৪-এ বিজেপি ৫০ টি সিট ও পাবে না যদি প্রত্যেক বিরোধী দল একত্রিত হয়।
❤ Support Us






