Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৭, ২০২৩

শ্রেয়সের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে নীতীশ রানা

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রেয়সের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে নীতীশ রানা

চোটের জন্য শ্রেয়স আয়ারের ছিটকে যাওয়া সমস্যায় ফেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। কার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। কখনও ভেসে উঠছিল সুনীল নারাইনের নাম। কখনও আবার শার্দুল ঠাকুর, আন্দ্রে রাসেলদের নাম। শেষ পর্যন্ত নীতিশ রানাকেই অধিনায়ক হিসেবে বেছে নিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

নাইট রাইডার্সের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌আমরা আশাবাদী যে শ্রেয়স আয়ার দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএল ২০২৩ সংস্করণে অংশ নেবেন। তাঁর অনুপস্থিতিতে নীতীশ রানা দলকে নেতৃত্ব দেবেন। ২০১৮ সাল থেকে নীতীশ রানা কেকেআর–এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সাদা বলের ক্রিকেটে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাঁর সেই অভিজ্ঞতা কাজে দেবে।’‌

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌আমরা আত্মবিশ্বাসী যে, হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং সাপোর্ট স্টাফদের অধীনে নীতীশ রানা মাঠের বাইরে প্রয়োজনীয় সমস্ত সমর্থন পাবেন এবং স্কোয়াডের অত্যন্ত অভিজ্ঞ নেতাদের সমর্থনও নীতীশ রানা পাবেন। নতুন ভূমিকায় তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রেয়সের পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি।’‌

সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকলেও স্বদেশি ক্রিকেটারের হাতে নেতৃত্ব তুলে দিতে চাইছিল কলকাতা নাইট রাইডার্স। যাতে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি না হয়। বিদেশির হাতে নেতৃত্ব তুলে দিলে দেশীয় ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি হতে পারত।

এবছর ১ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে নাইটদের সামনে পাঞ্জাব কিংস। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। নাইট রাইডার্স ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। প্রতিযোগিতা শুরুর আগে নাইটদের চিন্তা শ্রেয়স আয়ারের অভাব কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে। শ্রেয়সের চোটের যা অবস্থা তাতে, শুরুর দিকে তো নয়ই এমনকি গোটা আইপিএলেও ছিটকে যেতে হতে পারে তাঁকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!