- এই মুহূর্তে
- মার্চ ২৫, ২০২২
কর্নাটকের শিক্ষামন্ত্রী: বোর্ড পরীক্ষায় হিজাব পরে বসা যাবে না। দুশ্চিন্তায় পড়ুয়ারা ।
হিজাব বিতর্কের হাইকোর্টের রায় জানার পর আরও কঠোর কর্ণাটক সরকার। পড়ুয়াদের জানান হোল, বোর্ড পরীক্ষায় হিজাব পরে বসতে পারবে না তারা । কর্নাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছেন, হাইকোর্টের আদেশে হিজাব নিষিদ্ধ। সকলকে মহামান্য আদালতের নিষেধাজ্ঞা মানতে হবে। সেই আদেশ মেনেই কোনো শিক্ষার্থী পরীক্ষা হলে হিজেব পরে ঢুকতে পারবে না। এই নিয়ে কোনো বিশেষ ভাবনার অবকাশ নেই।
সরকারের এই ঘোষণার পর বহু ছাত্রীরই সমস্যায় পড়েছে। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালতে হিজাব বিতর্ক নিয়ে যে আবেদন জমা পড়েছিল, তার প্রাথমিক শুনানি প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট । পরীক্ষায় বসার আবেদন জানিয়েই অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়েছিল ছাত্রীরা। এর পাশাপাশি সংবিধানের ২৫ অনুচ্ছেদের অধীনে হিজাবের সুরক্ষা রয়েছে যা ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয় একথাও জানিয়েছিল তাঁরা। সুপ্রিম কোর্ট পাল্টা জানিয়ে দেয়, বিষয়টি নিয়ে আর কোন নাড়াচাড়া নয়, শুনানির তারিখও দেয় নি সর্বোচ্চ আদালত।
শিক্ষামন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, কোনো ছাড় দেওয়া হবে না, হাইকোর্টের রায় শিক্ষার্থীদের অবশ্যই মেনে চলতে হবে। যারা পরীক্ষায় বসবে না, তারা নিজেদের ভুল বুঝতে পারলে, দু’মাস পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাবে। কিন্তু বোর্ড পরীক্ষায় স্কুল ইউনিফর্ম ছাড়া অন্য কিছু পরা যাবে না।
❤ Support Us







