Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৫

অন্য কেউ নয়, ট্যাংরায় ২ গৃহবধু ও কিশোরী হতাকাণ্ডে দোষী দাদা ও ভাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্য কেউ নয়, ট্যাংরায় ২ গৃহবধু ও কিশোরী হতাকাণ্ডে দোষী দাদা ও ভাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার

ট্যাংরায় হাড়হিম করা মৃত্যুর ঘটনায় কলকাতা শহরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনার নেপথ্যে কাহিনী ছিল রহস্যে মোড়া। গাড়ি দুর্ঘটনায় অভিযুক্তরা আহত হলে গোটা ঘটনা সামনে আসে। এরপর ট্যাংরার চিত্তনিবাস থেকে দুই মহিলা ও এক কিশোরীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রাথমিক ময়নাতদন্দে উঠে এসেছিল, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে নিহত ব্যক্তিদের। কিন্তু খুন করল কে? বাইরের কেউ নাকি বাড়ির লেকেরাই এ ঘটনার নেপথ্যে? পরিবারের আহত কর্তাদের বিরুদ্ধে সন্দেহের তির ছিল তদন্দকারী কর্মকর্তাদের। কিন্তু কী কারণে এমন নৃশংস অপরাধ তার যথাযথ  কারণ এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার এই হত্যাকাণ্ড থেকে রহস্যের পর্দা উঠল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানালেন, অভিযুক্ত দুই দাদা ও ভাইই খুনের সঙ্গে যুক্ত, অন্য কেউ নয়। মোটিফ হিসাবে ব্যবসা সংক্রান্ত কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।

১৯ ফেব্রুয়ারি, প্রণয় দে এবং প্রসূন দে একটি গাড়ি দুর্ঘটনায় আহত হন। তাঁরা পুলিশকে জানান আত্মহত্যার চেষ্টা করবার জন্য জেনেবুঝে দুর্ঘটনা ঘটিয়েছেন। এরপর পুলিশ পরে তাঁদের ট্যাংরা বাড়িতে সুদেষ্ণা দে, রোমি দে এবং মেয়ের মৃতদেহ খুঁজে পায়। প্রণয় এবং সুদেষ্ণার ছেলে প্রতীপ দে-কেও আহত গাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এই ঘটনার পিছনে নানান সম্ভাবনার দিক খতিয়ে দেখছিল পুলিশ। একের পর এক রহস্য উদঘাটন হচ্ছিল। হাসপাতালের বেডে কিছুটা সুস্থ হয়ে প্রতীপ অভিযোগ করেছিলেন, কাকা প্রসূনই তাঁর মা, কাকিমা ও খুড়তুতো বোনকে ‘খুন’ করেছেন। সারাদিন বাড়িতেই মৃতদেহগুলির সঙ্গে ছিলেন তাঁরা। এবার পুলিশের তরফেও, সেই দাবির উপর সিলমোহর পড়েছে। পুলিশের নিশ্চিত করে জানিয়েছে, দুই ভাই এই ক্ষমাহীন অপরাধের সঙ্গে যুক্ত, বাইরের কারো এতে যোগ নেই। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সেটি যাচাই ও নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞের মতামত নিচ্ছেন তদন্তকারী অফিসাররা। প্রয়োজন। এই পর্যায়ে, অভিযুক্তরা কোন ভূমিকা পালন করেছিল তা, নিয়ে পুলিশ মুখ খুলতে চায়নি।

তদন্তে উঠে এসেছে দে পরিবার চামড়ার পণ্যের ব্যবসা চালা। ব্যবসার ক্ষতির কারণে তাঁরা আর্থিক সংকটের মুখোমুখি হয়। ঋণের বোঝা বাড়ছিল, অথচ বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন তাঁরা। অর্থনৈতিক চাপে পড়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। কমিশনার ভার্মা  অভিযুক্তদের কঠোর আইনের আওতায় আনার নিশ্চয়তা দিয়েছেন। এক্ষেত্রে  নাবালক ছেলেটির সাক্ষ্য গ্রহণ করা হবে হবে। একইসঙ্গে মর্মান্তিক ঘটনায় বেঁচে থাকা প্রতীপের ভবিষ্যৎ কী হবে, সে নিয়েও উদ্বেগ রয়েছে। আত্মীয়স্বজনদের কেউ তাঁর দায়িত্ব নিতে আগ্রহী নন বলেই জানা যাচ্ছে, এমনকি কেউ আহত কিশোরকে দেখতে এনআরএস  হাসপাতালে আসেননি। যেহেতু তাঁর বাবা-কাকা জীবিত রয়েছেন, তাই এখনই তাঁকে হোমে পাঠানো যাবে না, তবে কেউ যদি দায়িত্ব না নেন, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মনোজ ভার্মা। অভিযুক্তরাও এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে তাঁদের গ্রেফতার করা হবে।  পুলিশ সূত্রে খবর, ওই ভাইয়েরা আগে পুলিশকে জানিয়েছিল, পরিবারের মধ্যে একটি আত্মহত্যার চুক্তি হয়েছিল যার অংশ হিসাবে পরিবারের সকল সদস্য ঘুমের ওষুধ দিয়ে খাবার খেইয়েছিল। যদিও দুই নারীর লাশের ময়নাতদন্তে তাদের কব্জি কাটা ও গলায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রিপোর্টে উঠে আসে জীবিত অবস্থাতেই এই ক্ষত তৈরি হয়েছে এবং এর ফলেই মৃত্যু ঘটেছে ২ মহিলার। কিশোরী মেয়েটির মৃত্যু হয়েছে বিষক্রিয়ার ফলে। আহত প্রতীপের শিরা কাটবারও চেষ্টা করা হয়েছিল।

সেদিন ঠিক কী ঘটেছিল চিত্ত নিবাসে? এখনো অন্ধকার পুরোপুরি কাটেনি। প্রতিবেশীরা আগেই জানিয়েছিলেন সেদিন ওই বাড়ি ভেতর থেকে বন্ধ ছিল। এমনকী সেই সন্ধ্যায় ছাদের ঠাকুর ঘরে কেউ সন্ধ্যারতি করেননি।। বাড়ির সবকটি ক্যামেরার প্লাগ খোলা। ভিডিও আপলোড হয়নি হার্ড ডিস্কে। ভরসা আশপাশের সিসিটিভি ফুটেজ। এক ফুটেজে দেখা গিয়েছিল গাড়ি নিয়ে গারাজ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনজন। পুলিশ দাবি করছে শীঘ্রই তাঁরা, সমস্ত প্রশ্নের উত্তর সামনে নিয়ে আসতে পারবেন। অভিযুক্তদের গ্রেফতার করার করে, ভয়াবহ এই ঘটনার আরো নানা দিক সামনে আসতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!