Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৭, ২০২৩

একদিনের ক্রিকেট এখন একঘেয়ে, ফলাফল অনুমান করা যায় আগে থেকেই। অভিমত শচীনের

আরম্ভ ওয়েব ডেস্ক
একদিনের ক্রিকেট এখন একঘেয়ে, ফলাফল অনুমান করা যায় আগে থেকেই। অভিমত শচীনের

একদিনের ম্যাচের ফল কী হতে পারে, ম্যাচ শেষ হওয়ার আগেই নাকি বলে দেওয়া যায়। আগে যে গতিতে খেলা হত, সেই গতিও নাকি আর নেই। এমনই অভিমত ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকারের। তাঁর কাছে একদিনের ক্রিকেট এখন বিরক্তিকর হয়ে উঠেছে। যথেষ্ট একঘেয়ে মনে হয়। পাশাপাশি এখনকার ডিআরএস ফরম্যাট নিয়েও প্রশ্ন তুলেছেন শচীন।

একদিনের ক্রিকেটের গতি নিয়ে শচীন বলেছেন, ‘‌একদিনের ম্যাচের ফল এখন অনুমানযোগ্য হয়ে উঠেছে। ফলাফল কী হতে পারে, সকলেই অনুমান করে করে নিচ্ছে। ম্যাচের ১৫ ওভার থেকে ৪০ ওভারের মধ্যে কোনও গতি থাকে না। একদিনের ক্রিকেট এখন যথেষ্ট বিরক্তিকর, একঘেয়ে হয়ে উঠেছে।’‌ ‌একসময় তাঁর ব্যাটিং তান্ডব দেখার জন্য তাকিয়ে থাকত ক্রিকেট বিশ্ব। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে শচীনের ঝুলিতেই। এই ফরম্যাটে ১৮৪২৬ রান করেছেন তিনি। অথচ তাঁর কাছেই একদিনের ক্রিকেট বিরক্তিকর হয়ে উঠেছে।

বর্তমান ডিআরএস ফরম্যাট নিয়েও প্রশ্ন তুলেছেন শচীন। তিনি বলেন, ‘‌এখনকার ফরম্যাটের সঙ্গে আমি পুরোপুরি একমত নই। বল স্টাম্পে লাগলে অবশ্যই আউট দেওয়া উচিত। আর যদি স্টাম্পে আঘাত না করে, তাহলে ব্যাটার খেলা চালিয়ে যাবে। দুটো জিনিস একসঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।’‌ ‌আগের সঙ্গে এখনকার ডিআরএসের অনেকটাই পার্থক্য আছে বলে শচীন মনে করেন। নিজের খেলার দিনগুলির সময় তিনি ডিআরএস নিতে পছন্দ করতেন  বলেও জানিয়েছেন। ডিআরএস নেওয়ার ব্যাপারে শচীন বলেন,‘‌আমি সবগুলো গুনে রাখিনি। তবে বেশকিছু ডিআরএস নিয়েছিলাম।  কারণ কিছু সিদ্ধান্ত পক্ষে যায়।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!