- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১২, ২০২৩
ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ কলকাতায় ও চেন্নাইয়ে খেলতে আগ্রহী পাকিস্তান
বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে? তেমন সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ কলকাতায় খেলতে আগ্রহী পাকিস্তান। আইসিসি-র কাছে তারা এই মর্মে আর্জিও জানিয়েছে।
এবছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। অন্যান্য বিশ্বকাপের সময় এক বছর আগেই সুচি ঘোষণা করলেও এবছর করতে পারেনি আইসিসি। আসলে ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে পাকিস্তানের টালবাহনার জন্যই এই সমস্যার মুখে পড়তে হয়েছে আইসিসিকে।
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না। ফলে ভারতের ম্যাচ অন্য কোনও দেশে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। রাজস্ব ক্ষতির কথা মাথায় রেখে দুটি দেশে এশিয়া কাপ আয়োজন নাও করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের বিষয়টির ওপর নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা। তবে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না, সরাসরি একথা বলার সাহস দেখাতে পারেনি পাকিস্তান। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, পাকিস্তান চাইছে বিশ্বকাপে তাদের ম্যাচগুলি চেন্নাই ও কলকাতায় খেলতে।
আগের সফরের অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতা ও চেন্নাইকে নিরাপদ মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদাধিকারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হয়েছিল। নিরাপত্তাব্যবস্থা নিয়ে সকলেই খুশি ছিলেন। চেন্নাইয়েও পাকিস্তান দলের সুখস্মৃতি রয়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচ যে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে তা নিয়ে কারও সংশয় নেই।
❤ Support Us






