- ভা | ই | রা | ল
- ফেব্রুয়ারি ১২, ২০২২
ওমানি কন্যার ছবি ভাইরাল
ওমান ফটোগ্রাফার তুর্কি বিন ইব্রাহিম আল জুনাইবির একটি ছবি এ বছরের হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট ওমানি মেয়ে দাঁড়িয়ে আছে । যার সবুজ চোখদুটো জ্বলজ্বল করছে হীরের মতো । জুনাইবি পুরস্কার বাবদ ৩ কোটি টাকা এবং একটি সার্টিফিকেট পেয়েছেন ।
জুনাইবি-সহ সারা বিশ্বের হাজারের বেশি ফটোগ্রাফার ‘চোখ’ থিমে তাঁদের শ্রেষ্ঠ ছবি অন্তর্ভুক্ত করেছিলেন।
ফটোগ্রাফার জুনাইবি করোনার আগে ভারতে এসেছিলেন। সেই সময়ে, তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে বেনারসের বেশ কিছু ছবিও শেয়ার করেন তিনি ।
জুনাইবি বলেছেন, এটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমি মেসিরাহ আইসল্যান্ডে মেয়েটির ছবি তুলেছিলাম । ওমানের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। তার ফলে দেশে পর্যটকের সংখ্যা বাড়বে।
বিশ্বের সেরা ফটোগ্রাফির জন্য প্রতি বছর হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০১১ সালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন রশিদ বিন মোহাম্মদ আল মাকতুমের তত্ত্বাবধানে এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর নির্দিষ্ট থিম অনুযায়ী ছবি সংগ্রহ করেন বিচারকরা।
❤ Support Us








