Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ১৭, ২০২২

অলিম্পিক্সের আগেই কড়া নিরাপত্তাকে বুড়া আঙুল দেখিয়ে বেজিংয়ে ঢুকল অপ্রতিরোধ্য স্ট্রেন ওমিক্রন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
অলিম্পিক্সের আগেই কড়া নিরাপত্তাকে বুড়া আঙুল দেখিয়ে বেজিংয়ে ঢুকল অপ্রতিরোধ্য স্ট্রেন ওমিক্রন ।

দেশকে করোনা-শূন্য করতে চিনের বেইজিং সরকার কড়াকড়ির সব সীমা ছাড়িয়ে গিয়েছে। কোনও অঞ্চলে সংক্রমণ ধরা পড়লেই বাসিন্দাদের তুলে নিয়ে গিয়ে দু’-তিন সপ্তাহের জন্য কোয়রান্টিন ক্যাম্পে ‘বন্দি’ করা হচ্ছে। সংক্রমণে আশঙ্কায় কোভিড-শূন্য অঞ্চলেও লকডাউন জারি হয়েছে। রাজধানী বেজিংকে প্রায় গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখার সাধ্যমতো চেষ্টা করেছে চিন সরকার। আর এই সবকিছুই করা হয়ছে অলিম্পিক্স-কে মাথায় রেখে। কিন্তু এত করেও অলিম্পিক্স শুরুর তিন সপ্তাহ আগে ওমিক্রন ঢুকে পড়ল বেজিংয়ে।

শনিবার প্রথম ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির হদিস মিলিছে বেজিংয়ে। সঙ্গে সঙ্গে লকডাউন জারি করা হয়েছে শহরের নির্দিষ্ট এলাকায়। শুরু হয়েছে গণ-পরীক্ষা। বেজিং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমিত ব্যক্তির বাড়ি ও অফিস চত্বর ঘিরে ফেলেছে সরকারি সেনা। ওই অঞ্চলে থাকা ২৪৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অলিম্পিক্স শুরুর আগে একে একে বিভিন্ন দেশ থেকে অ্যাথলিট আসা শুরু হচ্ছে । ৪ ফেব্রুয়ারি থেকে বসবে শীতকালীন অলিম্পিক্সের আসর। বিদেশ থেকে এত মানুষ আসবেন, সে ক্ষেত্রেই বা কী করে ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে । বেজিং মিউনিসিপালিটির মুখপাত্র শু হেজিয়াং বলেছেন, ‘নতুন ওমিক্রন সংক্রমণের খবরটি বিপদ-সঙ্কেত।’

সামনেই লুনার নিউ ইয়ার। এ সময়ে বিদেশে থাকা চিনা নাগরিকেরা দেশে ফেরেন, পরিবারের সঙ্গে উৎসবে যোগ দেন। চিনের পর্যটনের সবচেয়ে বড় মরসুম এটি। সরকারের নির্দেশে সে সব আগে থেকেই বন্ধ। বহু আন্তর্জাতিক উড়ান পরিষেবা বা দেশের ভিতরের বিমান চলাচল বন্ধ রয়েছে। এহেন কড়া নিরাপত্তা ব্যবস্থাকেও ভেঙে ঢুকে পড়ল অপ্রতিরোধ্য স্ট্রেন ওমিক্রন।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!