- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
লেকক্লাবে একদিনের চিত্রশিবির, ক্যানভাসে রংতুলির মগ্ন শিষ
চিত্রকর্ম, সাহিত্য আর গানের প্রতি টেকনো ইন্ডিয়ার চেয়ারম্যান, সত্যম রায়চৌধুরীর ভাবাবেগ সর্বজন বিদিত, এ ব্যাপারে তাঁর পৃষ্টপোষকতার রঞ্জিত চেহারা, নাগরিক বঙ্গবাসীকে গত কয়েক দশক জুড়ে মোহিত করে রেখেছে। শিল্পিত স্বভাব আর শিক্ষায়নকে যে-ভাবে যুক্ত করে, এক আলোর সঙ্গে আরেক আলোক মালার সংযোগ গড়ে তুলেছেন তিনি, তা নদীমাতৃক বঙ্গীয় সমতটের শহরে, গ্রামেও সমকালের এক উজ্জ্বল ব্যতিক্রম।
এই যেমন বাঙালি আঁকে, ছবির ভাষা ও শরীর নির্মিত হয় তাদের মননের শ্রম আর নিষ্ঠায়, কিন্তু ছবি কেনা, ছবির সংগ্রহকর্মে তার চিত্তের সঙ্গে বিত্তের ধারাবাহিক আগ্রহ কোথায়? বড়ো বড়ো শিল্পীদের কাজ আকছার দিল্লি, মুম্বাই, দূরে আরো দূরে, বঙ্গজনের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর্টস একর-এ শুভাপ্রসন্ন বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, তার সঙ্গে নিঃশব্দে যুক্ত হয়েছে সত্যমের মর্ম আর কর্ম। চিত্রশিবিরের আয়োজনে, প্রবীণ ও উদীয়মান চিত্রকরদের ছবি সংগ্রহে টেকনো ইন্ডিয়ার ঐকান্তিকতা অবশ্যই বেনজির।
অর্থনীতির স্লথ গতিও ঘেরাও করতে চাইছে উন্নয়নের সংসারকে, বাংলার সর্বোচ্চ প্রশাসকের ছবিছোঁয়া মমতা প্রশ্নাতীত। ছবিতে তাঁর প্রাণ, তা কে না জানে? সত্যমের মতো উন্নয়নের স্থপতিরা মুখ্যমন্ত্রীর আবেগ আর যুক্তির অংশীদার। মমতা যেখানে বৃক্ষ, সেখানে বৃক্ষের ডালপালা নিঃসন্দেহে, নিঃসংশয়ে শিল্পের প্রেমিক আর প্রেমিকারা।
বাঙালি শিল্প বলতে কারিগরির ফলিত বিস্তার বোঝে, আবার নন্দনতত্ত্বের সহজিয়া, লাগাতার প্রদর্শনকেও ধারণ করে। এরকম ধারনার অবিচ্ছিন্ন প্রবক্তার ভূমিকায় সত্যম রায়চৌধুরীর সংশয়হীনতা কেবল ভাবনা-চিন্তায় নয়, বাস্তবেও হামেশা প্রতিফলিত। তাঁর এ হেন আরেক উদ্যোগের সাক্ষী হয়ে থাকল ১৮ ফেব্রুয়ারি। লেকক্লাবে দিনভর টেকনো ইন্ডিয়া আয়োজিত চিত্রশিবিরে ছবি আঁকলেন — সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাখী রায়, শিলাজিৎ ঘোষ, তমালি দাশগুপ্ত, সনাতন দিন্দা, অমিতাভ ধর, তাপস কোনার এবং সমীর আইচ। এমন একটি শিবিরের উদ্বোধন, যোগেন চৌধুরী ছাড়া আমরা কি ভাবতে পারি ? ঘড়ির কাঁটার সঙ্গে সংযুক্তি বজায় রেখে ঠিক ১১ টায় হাজির হলেন আন্তর্জাতিক খ্যাতির যোগেন, ছড়িয়ে দিলেন বসন্তের হাসি রাশি রাশি। এ হাসির প্রয়োজনীয় উদ্ভাস কখনো সুদীপহীন হতে পারে ? না। সুদীপ কেবল ওজনদার শিল্পী নন, সাংগঠনিক কর্মেও, তিনিই তাঁর তুলনা।
❤ Support Us






