Advertisement
  • দে । শ
  • মার্চ ১৭, ২০২৩

সরকারি আশ্বাসে আপাতত স্থগিত মুম্বই অভিযান। শহরে থেকে ৮০ কিমি দূরে কৃষক ও আদিবাসী সম্প্রদায়ের অবস্থান

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি আশ্বাসে আপাতত স্থগিত মুম্বই অভিযান। শহরে থেকে ৮০ কিমি দূরে কৃষক ও আদিবাসী সম্প্রদায়ের অবস্থান

মুম্বইয়ে অভিমুখে যাওয়ার পথে শুক্রবার কৃষক ও আদিবাসীদের লং মার্চ আপাতত থামল।  মহারাষ্ট্র সরকার দাবিদাওয়া বিবেচনার আশ্বাস দেওয়ার পরে এদিন যে এলাকায় লং মার্চ থামল, মুম্বই সেখান থেকে ৮০ কিলোমিটার দূরে। লং মার্চ থামলেও আন্দোলনকারীদের তরফে সাফ জানানো হয়েছে, মহারাষ্ট্র সরকার তাঁদের দাবিদাওয়াগুলি নিয়ে যথাযথ কোনও পদক্ষপ না নিলে ফের মুম্বইয়ের দিকে লং মার্চকে এগিয়ে নিয়ে যাবেন ওঁরা।

এদিন লং মার্চ আপাতত থামার পরে সিপিএম বিধায়ক বিনোদ নিকোলে বলেছেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আমরা দেখতে চাই, মহারাষ্ট্র সরকার আমাদের দাবিদাওয়াগুলি নিয়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছে।

১৭ দফা দাবিতে মহারাষ্ট্রের নাসিক থেকে শুরু হয়েছিল লং মার্চ। আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কুইন্টাল প্রতি পেঁয়াজের জন্যে ৬০০ টাকা ক্ষতিপূরণ, বনাঞ্চলের জমির অধিকার, কৃষিঋণ মকুব থেকে শুরু করে একটানা ১২ ঘণ্টা বিদ্যুতের দাবি এর মধ্যে উল্লেখযোগ্য। একইসঙ্গে এই লং মার্চে এই দাবিও তোলা হয়েছে, রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনতে হবে।

এদিন লং মার্চ থেমেছে রাজধানী মুম্বই থেকে বেশ কিছুটা দূরের এলাকা বাসিন্দে। প্রসঙ্গত, গত সোমবার নাসিক থেকে এই লং মার্চ শুরু হয়।

সূত্রের খবর, লং মার্চে্ অংশগ্রহণকারীর সংখ্যা ৩০ হাজার অতিক্রম করেছে। খালি পায়েই ওঁরা গত সোমবার থেকে অতিক্রম করেছেন মাইল মাইল পথ।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ লং মার্চে অংশগ্রহণকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। এরপরই মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়, ওই আলোচনার ফল ইতিবাচক। এর আগে অবশ্য তিন-তিনবার আলোচনায় বসার কথা উঠলেও প্রতিবারই তা স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, ২০১৮ সালেও একইভাবে প্রতিবাদে সামিল হয়েছিলেন কৃষকরা। পায়ে হেঁটে ৫০ হাজারের চেয়ে বেশি কৃষক সেইসময়ে পায়ে হেঁটে নাসিক থেকে যাত্রা শুরু করেন। এরপর পৌঁছন মুম্বইতে। সেইসময়ে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল এপর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তা পূরণ করেনি বলেও আন্দোলনকারীদের অভিযোগ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!