- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৮, ২০২৩
প্রতিবাদী কুস্তিগীরদের পাশে থারুর,মমতা। সমর্থন আপ,শিবসেনার
কুস্তিগীরদদের চলতি আন্দোলনেকে সমর্থন করলেন দেশের বিরোধী দলের নেতারা। ফেডারেশনের সভাপতি ব্রিজভুষণ শরণ সিং এর বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে লাগাতার অবস্থান বিক্ষভ চালিয়ে যাচ্ছেন ভিনেশ, সাক্ষী ও বজরং পুনিয়ারা। এবার তাঁদের লড়াইয়ে পাশে পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী, আপ নেতা অরবিন্দ কেজরীওয়ালদের। অলিম্পিকজয়ীরা তাঁদের লড়াইয়ে সচেতন ভাবেই দলীয় রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। তাই ধর্না মঞ্চে না গিয়ে সামাজিক প্রচার মাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা।
মূলত অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষার অসংবেদনশীল মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে বিরোধী রাজনৈতিক নেতাদের একাংশ সমবেতভাবে সমর্থন জানিয়েছেন কুস্তিগীরদের। বৃহস্পতিবার প্রবাদ প্রতিম দৌড়বীর বলেছিলেন, যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট কমিটি রয়েছে । সেখানে না গিয়ে তারা রাস্তায় নেমে আবার আন্দোলন শুরু করেছেন। তার পরামর্শ, খেলোয়াড় হওয়ায় তাঁদের আরো শৃঙ্খলাবোধ দেখানো উচিত। কিন্তু তাঁরা যে পদক্ষেপ গ্রহণ করেছেন দেশের সম্মান মাটিতে মিশে যাচ্ছে।
উষার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন শশী থারুর। তিরুবনন্তপুরমের সাংসদ টুইট বার্তায় লিখেছেন, যৌন হেনস্থার বিরুদ্ধে আপনার সহকর্মী ক্রীড়াবিদদের ন্যায়সঙ্গত প্রতিবাদকে অবজ্ঞা করা উচিৎ নয়। কংগ্রেস নেতার কথায়, ন্যায়বিচারের জন্য তাঁরা লড়ছেন। দেশের সম্মানহানি করেননি। তাঁদের কথা না শুনে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত না করে তা নস্যাৎ করে দেওয়াটাই ভারতীয় ক্রীড়ার জন্য অসম্মানের ।
বাদ যায়নি তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার উষার মন্তব্য আমনে আসতেই প্রতিবাদে ফেটে পড়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র । শুক্রবার দলীয় সাংসদের বক্তব্যের রেশ পাওয়া গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রতিবাদী কুস্তিগীরদের পাশে সকলের দাঁড়ানো উচিত। তাঁরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সমবেত কণ্ঠে সরব হয়েছেন। ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। তাঁরা চ্যাম্পিয়ন। রাজনৈতিন সম্পর্ক নির্বিশেষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। ন্যায়বিচারকে গুরুত্ব দিতে হবে। সত্যের জয় হবেই।
শুধু তৃণমূল নয়, শিবসেনা(উদ্ধব গোষ্ঠী)-র নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও আন্দোলনাকারীদের পক্ষাবলম্বন করেছেন। উষার মন্তব্যের প্রতিবাদে তিনি বলেছেন, অভিযোগ কখনো করা যায় না যে তাঁরা দেশেকে অসম্মান করেছেন। দেশের জন্য পদক জিতে আমাদের সম্মানিত করেন পদকজয়ীরাই। সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি। শুক্রবার বিকেলেই সৌরভ ভরদ্বাজ ও অতীশির আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার কথা। কেজরিওয়ালও শনিবার তাঁদের সঙ্গে কথা বলবেন বলে আপ সূত্রে খবর।
কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণসিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুমাস আগে সরব হয়েছিলেন সাত মহিলা কুস্তিগীরদের অংশ। সরকার এ ব্যাপারে তদন্ত কমিটি তৈরি করলেও দীর্ঘদিন হল তার রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তা সামনে আনার দাবি জানিয়ে যন্তর মন্তরে ধর্নায় বসেছেন তাঁরা। কিন্তু রবিবার থেকে বিক্ষোভ চলছে। নীট ফল এখনও শূন্য। শুক্রবার শীর্ষ আদালতে মামলাটি ওঠার কথা। নিপীড়নের শিকার ক্রীড়াবিদদের বক্তব্য শুনবেন বিচারপতিরা।
❤ Support Us







