- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ২৮, ২০২৩
রেকর্ড দামে বিক্রি হল মঞ্জিত বাওয়ারের দুর্গা। ক্রিস্টির নিলাম ঘরে দর উঠল ১৫ কোটি টাকা।রাজার রেকর্ড তবু্ও অটুট
দীর্ঘদিন পর বিশ্ব বাজারে দর উঠলো ভারতীয় চিত্রকর্মের । আধুনিক চিত্রকলার প্রথিতযশা চিত্রী মঞ্জিত বাওয়ার অন্যতম বিখ্যাত চিত্রকর্ম ‘দুর্গা’ ২২ মার্চ নিলামে উঠেছিল। নিরাভরণ এবং নিরস্ত্র দুর্গার চিত্র ১৯ লক্ষ ৮০ হাজার ডলারে বিক্রি হয়।ভারতীয় শিল্পীদের বিক্রিত হওয়া ছবির ক্ষেত্রে যা এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দর। আগে সৈয়দ হায়দর রাজার ছবি ২৮ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল।
মঞ্জিতের রূপকল্পে স্থান পেয়েছে দুর্গার মৌলিক রূপ, যা কেবলমাত্র সিংহবাহিনী অথচ অলঙ্কার ও অস্ত্রবিহীন। তবে, শুধুমাত্র দুর্গা নয় আগেও বহু দেব দেবীর আদি রূপ নিয়ে কাজ করেছেন প্রয়াত শিল্পী ।
১৭৬৬ সালে জেমস ক্রিস্টির হাত ধরে শিল্পকলার এই নিলামঘরের সূচনা হয়। বহু বিখ্যাত ছবিকে নিলামে তুলেছে সংস্থা। বহু ভারতীয় চিত্রকর এবং ভাস্করের শিল্পকলা নিউইয়র্কের এই নিলামঘরের মাধ্যমে পৌঁছে গেছে শিল্প রসিকদের সংগ্রহে। সাম্প্রতিক এই নিলামে সৈয়দ হায়দর রাজা এবং আকবর পদমশির কাজও বিক্রি হয়েছে ।
❤ Support Us








