- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২০, ২০২৩
জয়শঙ্করের আমন্ত্রণে ভারতে আসছেন বিলাওয়াল । মে তে গোয়ায় দু-দিনের সফর
ভারত-পাক সম্পর্কে নতুন কোনও অধ্যায়ের সূচনা হবে কিনা তা সময়ের অপেক্ষা। আগামী ৪ এবং ৫ মে ভারত সফরে আসছেন পাকিস্তান থেকে একটি সরকারি প্রতিনিধিদল। গোয়াতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-এর বৈঠকে যোগ দিতে পাকিস্তানের যে প্রতিনিধিদল ভারতে আসছে তার নেতৃত্বে থাকবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশমন্ত্রক একথা ঘোষণা করেছে। এদিন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অন্তর্গত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে দেবেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডাকে সাড়া দিয়েই বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে পাকিস্তান থেকে ভারতে যাবেন ওই প্রতিনিধিদলের সদস্যরা। প্রসঙ্গত, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান।
এদিন পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সনদের প্রতি দায়বদ্ধ পাকিস্তান। প্রসঙ্গত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বিশ্বের অন্যতম বৃহৎ একটি বহুপাক্ষিক সংগঠন।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পরের বছরগুলিতে ভারত-পাক সম্পর্কে টানাপোড়েন চলেছে। তবে ২০১৪ সালে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১২ সালে তৎকালীন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার ভারত সফরে এসেছিলেন। এরপর পাকিস্তানের আর কোনও বিদেশমন্ত্রী ভারত সফরে আসেননি। তবে ২০১৬ সালে পাক বিদেশমন্ত্রকের উপদেষ্টা সারতাজ আজিজ ভারতে এসেছেন।
ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয় পঞ্জাবের পাঠানকোটে বায়ুসে্নার ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর থেকে। এর জবাব দিতে ২০১৬ সালে ভারত সার্জিক্যাল স্ট্ৰাইক করে। এরপর ২০১৮ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ঘোরালো হয় কেন্দ্রীয় সরকার জম্মুকাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করাতে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় ভারত-পাক দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কও।
❤ Support Us






