- দিন-দুনিয়া প্রচ্ছদ রচনা
- আগস্ট ২৩, ২০২২
গণবিক্ষোভের মুখে সাহবাজ সরকার
বৃহস্পতিবার পর্যন্ত মঞ্জুর ইমরান খানের আগাম জামিন
১৩ আগস্ট,২০২২। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের প্রাক মূহূর্তে গণ সমাবেশে ইমারন
ইমরান খান বিপাকে। আদালত ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে, সন্ত্রাস বিরোধী আইনে তাঁকে গ্রেফতার করা হতে পারে। ইমরানের আবেদনের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। দেশদ্রোহিতা কিংবা সন্ত্রাস বিরোধী আইনে পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার ঘটনা এই প্রথম। দুর্নীতি, বিদেশ, অর্থপাচার, তহবিল তছরূপের দায়ে গ্রেফতার হয়েছিলেন ভূতপূর্ব প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, শাহনাওয়াজ খান। কিন্তু যে অভিযোগ ইমারানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে প্রথম। ইমরানের বাড়ির সামনে তাঁর দলের নেতাকর্মীরা জড়ো হয়ে হুমকি দিতে থাকেন। তাঁদের অভিযোগ, ইমরান খানের একজন সহযোগীকে পুলিশ ব্যাপক মারধর করেছে। গদিচ্যুত ইমরানের মন্ত্রিসভার সদস্য আলি আমিন গানদাপুর টুইট করে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে আটক করা হলে দেশজুড়ে গণ অসন্তোষ ছড়িয়ে পড়বে। শাহবাজের বিরুদ্ধে ইমরান সবসময় সরব। সম্প্রতি তাঁর বিরোধিতা তুঙ্গে ওঠে। সরকার তার মুখ বন্ধ করতে চাইছে।
ইমরান এখন কোথায়, বাড়িতে না অন্যত্র খবর মিলছে না। তাঁর ইসলামাবাদের বাড়ির সামনে বহাল পুলিশ পাহাড়া।এরই মধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার ইমরান সমর্থক।
❤ Support Us





