Advertisement
  • দে । শ
  • মে ৮, ২০২৩

পাক কারাগারে এক ভারতীয়র মৃত্যু, জেল মুক্ত ১৯৯ মৎস্যজীবী দেশে ফিরছেন ১২ মে

আরম্ভ ওয়েব ডেস্ক
পাক কারাগারে এক ভারতীয়র মৃত্যু, জেল মুক্ত ১৯৯ মৎস্যজীবী দেশে ফিরছেন ১২ মে

সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আটক ভারতীয় মৎস্যজীবীদের একাংশকে কারমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। সূত্রের খবর, আগামী শুক্রবার পাকিস্তানের জেলে আটক ১৯৯জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হবে। তবে ভারতীয় মৎস্যজীবীদের একজন ইতিমধ্যেই  পাকিস্থানের জেলে অসুস্থ হয়ে পরেন। শনিবার করাচির একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। জ্বর ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে বুকের ব্যথায় মারা গিয়েছেন তিনি।

পাকিস্তানের কারা দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, আপাতত ১৯৯জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতে ফেরানোর প্রস্তুতি চলছে। এঁদের প্রথম্ লাহোরে পাঠানো হবে। এরপর ওয়াঘা সীমান্ত দিয়ে ওঁরা ভারতে ফিরবেন। পাকিস্তান ওয়াঘা সীমান্তে নিয়ে গিয়ে ওঁদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। বর্তমানে এই মৎস্যজীবীরা পাকিস্তানের ল্যান্ডহি জেলে বন্দি আছেন।

পাকিস্তান-ইন্ডিয়া পিপল’স ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি নামে একটি সংস্থার তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানের দুটি জেলে ৬৩১জন ভারতীয় মৎস্যজীবী এবং একজন নাগরিক বন্দি রয়েছেন। করাচির ল্যান্ডহি এবং মালির জেলে এঁরা বন্দি। সংস্থার তরফে আদিল শেখ জানিয়েছেন, করাচির দুটি জেলে বন্দি এই ভারতীয় নাগরিকদের সকলেই দরিদ্র ও নিরক্ষর। অতীতে পাক জেলে বন্দি থাকাকালীন একাধিক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। এঁদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মারা গিয়েছেন।

আরেকটি সূত্রের খবর, করাচির একাধিক জেলে বন্দি ভারতীয় নাগরিক মৎস্যজীবীর সংখ্যা ৬৫৪জন। এঁদের মধ্যে ৬৩১জনের সাজার মেয়াদ ফুরিয়েছে। অন্যদিকে, ভারতের জেলগুলিতে বন্দি পাকিস্তান নাগরিক ৮৩জন মৎস্যজীবী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!