- এই মুহূর্তে
- মার্চ ২৯, ২০২২
আস্থাভোটে হারাতে বদ্ধপরিকর বিরোধীরা, রাজনৈতিক জীবনের কঠিনতম লড়াইয়ে ইমরান
পাকিস্তনের ডেমোক্র্যাটিক মুভমেন্ট ইতিমধ্যেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে।
ইমরান খানকে গদিচ্যূত করতে সংসদে ইমরান সরকারের বিরুদ্ধে আস্থাভোটের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। এতেই এখন সংশয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ। ২০১৮ সালে ক্ষমতা দখল করার পর থেকে এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমরানের। ইমরান খানের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে৷ সেই অভিযোগেই ইমরানের সরকারকে অনাস্থা প্রস্তাবে হারাতে চায় বিরোধীরা৷ এই নিয়ে রীতিমতো চাপে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক৷
ইতিমধ্যে পাকিস্তনের ডেমোক্র্যাটিক মুভমেন্ট আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে । এই আন্দোলনকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ, জমায়েত-ই-উলেমা-ইলাম ফজল ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে মিছিল করে। পাকিস্তান মুসলিম লিগ (এন) ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজ ও পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা হামজা শেহবাজ গত মার্চের ২৬ তারিখে লাহোরে একটি মিছিলের আয়োজন করেন। এর পরে সেই মিছিলে এসে যোগ দেন উলেমা-ই-ইসলাম ও পাকিস্তান ডেম্যোক্রেটিক পার্টিও। ফলে সব মিলিয়ে এখন চাপে রয়েছেন ইমরান খান।পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার পর থেকেই বারবার ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন ইমরান। তিনি বলেছেন, ‘আমি ইমরান খানকে চ্যালেঞ্জ করছি, আপনি আস্থা ভোটের দিন আপনার প্রয়োজনীয় ১৭২ জন সাংসদের ভোট নিজের পক্ষে নিয়ে দেখান।’ সাম্প্রতিক কালের বেশ কয়েকটি নির্বাচন জুড়ে দেখা গিয়েছে, ইমরানের দল শেষ ১৬টি নির্বাচনের মধ্যে ১৫টিতেই পরাস্ত হয়েছে । ইমরানের দলের অন্দরেই একাধিক সদস্য নিজের দলের বিরুদ্ধে মুখ খুলেছে। এমনকী বেশ কিছু জোটসঙ্গীও সঙ্গ ছাড়ার ইঙ্গিত দিয়েছে। ইমরান খানের দলের একক ভাবে মোট ১৫৫ জন সদস্য রয়েছে সংসদে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭২। ফলে যদি জোটসঙ্গীরা ছেড়ে যান, তা হলে মুশকিল বাড়বে ।
❤ Support Us






