- এই মুহূর্তে দিন-দুনিয়া দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৩
শাহবাজের রণহুঙ্কার ! পাকিস্তানের সেনা প্রস্তুত। যুদ্ধ চাপিয়ে দিলে পিছু হটবে না পাক সেনা
সংকটে বিপর্যস্ত দেশের অর্থনীতি, নতুন করে যুদ্ধের ঝুঁকি নিতে চাইবে ইসলামাবাদ ?
চিত্র : সংবাদ সংস্থা
বালাকোট বিমান আঘাতের চার বছর অতিক্রান্ত হয়েছে। রবিবার তার বর্ষপূর্তিতে সে ঘটনার কথা স্মরণ করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। সাংবাদিক সম্মেলনে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য , পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু জোর করে যুদ্ধ চাপিয়ে দিলে পিছু হটবে না পাক সেনা। প্রধানমন্ত্রীর নয়া মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আরো এক বিনাশকারী যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা।
খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের বর্তমান অর্থনীতি। মুদ্রাস্ফীতির হার ছুঁয়েছে ২৪ শতাংশ। পাকিস্তানি রুপির দাম মার্কিন ডলারের তুলনায় ৩২ শতাংশ নীচে নেমে গেছে। কয়েক বছর আগে সাধারণ নির্বাচনের আগে পাকিস্তানের মুদ্রার দর বাড়িয়ে রাখা হয়েছিল। আসন্ন ভোটকে মাথায় রেখে সরকারের গৃহীত এ পদক্ষেপ দেশের জন্য মঙ্গলময় বার্তা বয়ে আনেনি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দেশের মুদ্রার দর কৃত্রিম ভাবে বাড়ালে ক্রেতারা পণ্য কিনতে স্বাভাবিক কারণে আগ্রহ বোধ করেন না। রপ্তানি বাণিজ্যের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া স্বাভাবিক। পাকিস্তানের রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১০.৬ শতাংশ থেকে ৮.৫% কমে এসেছে কয়েকবছরে । অন্যদিকে, আমদানি বেড়ে যাওয়ায় দেশের মূল্যবান সম্পদ বাইরে চলে যায়। অর্থনীতির এ বেহাল দশায় আর একটা কোনো যুদ্ধের দায় ভার কি বহন করতে পারবে ইসলামাবাদ ?
❤ Support Us






