- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৫, ২০২৩
চাপের মুখে সুর চড়াচ্ছে পাকিস্তান, আবার বিশ্বকাপ বয়কটের হুমকি
দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ নিয়ে জটিলতা চলছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এখনও হাল ছাড়ছে না পাকিস্তান। বরং চাপের মুখে সুর আরও চড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চেয়ারম্যান নাজম শেঠি আবার বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রাখলেন। এবং ভারতকে এশিয়া কাপ নিয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎরকারে নাজম শেঠি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে এশিয়া কাপের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হোক। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত ভারসাম্য রেখে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া। যাতে ভবিষ্যতে কোনও জটিলতা তৈরি না হয়। এশিয়া কাপ নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। বিশ্বকাপ নিয়েই বেশি ভাবছি। ভারতের তেমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আমাদের এশিয়া কাপ এবং বিশ্বকাপ বয়কট করতে হয় এবং পরে ভারত চ্যাম্পিয়ন ট্রফি বয়কট করে। এই মুহূর্তে আমরা একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছি। কীভাবে আমাদের উপেক্ষা করে? এই ব্যাপারে আইসিসি–র পদক্ষেপ নেওয়া উচিত।’
নাজম শেঠি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়েও ভারত ও পাকিস্তান ম্যাচ অনেক বড়। দুই দেশের লড়াইকে কীভাবে উপেক্ষা করতে পারি? কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের আসছে না। অথচ ভারতের অন্য খেলার দল পাকিস্তানে গেছে। কাবাডি দল পাকিস্তানে গেছে, বেস বল দল গেছে। তাহলে ক্রিকেট দলের সমস্যা কোথায়? ভারতের উচিত এই ব্যাপারে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার।’
❤ Support Us








