- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ১, ২০২২
পরীক্ষাকে উৎসব বলে মনে করতে হবে’ চাপ মুক্ত করতে শিক্ষার্থীদের ৫টি মোক্ষম টিপস প্রধানমন্ত্রী মোদির
সাফল্যের মূলমন্ত্র হিসাবে তিনি জানিয়েছেন, প্রস্তুতি আর আত্মবিশ্বাসই হলো পরীক্ষা জয়ের মূলমন্ত্র ।
শুরু হচ্ছে বোর্ডের পরীক্ষা। তার আগে দিল্লির তালকাটরা স্টেডিয়ামে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’য় চাপ মোকাবিলায় বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শিক্ষার্থীদের সঙ্গে এদিন কথা বলেন মোদি এবং তাদের প্রশ্নের উত্তর দিলেন যত্ন সহকারে। প্রধানমন্ত্রী মোদি তালকাটোরা স্টেডিয়ামে উপস্থিত শ্রোতাদের বললেন, ‘এটি আমার প্রিয় অনুষ্ঠান, কিন্তু কোভিডের কারণে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। এই অনুষ্ঠানটি আমায় অত্যন্ত আনন্দ দেয়।’ পরীক্ষা নিয়ে আলোচনার এই পঞ্চম সংস্করণে, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, যার উত্তর দিলেন প্রধানমন্ত্রী । এছাড়াও কথোপকথনের সময় পরীক্ষার চাপ মোকাবেলায় শিক্ষার্থীদের পাঁচটি বড় টিপসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
পড়ুয়াদের প্রশ্নের উত্তরে মোদি বলেন, ‘পরীক্ষাকে উৎসব বলে মনে করতে হবে। আনন্দ করে পরীক্ষা দিতে হবে।’ পড়ুয়াদের অনুপ্রেরণা জুগিয়ে তিনি বলেছেন, ‘পরীক্ষা জীবনেরই একটি অংশ। ‘ কীভাবে সাফল্য আসবে পরীক্ষায়? সাফল্যের মূলমন্ত্র হিসাবে তিনি জানিয়েছেন, ‘প্রস্তুতি ঠিক মতো না হলে ভয় চেপে বসে। প্রস্তুতি ঠিক থাকলেই পরীক্ষা ভাল হবে। তাই সেদিকে নজর দিতেই হবে। আত্মবিশ্বাসে ভর করে পরীক্ষা দিতে হবে। আর সঠিক প্রস্তুতি থাকলেই বাড়বে আত্মবিশ্বাস।
করোনার কারণে অনলাইন শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অনলাইনে সুবিধে অনেক। এর সাহায্যে বিশ্বের যে কোনও প্রান্তে বসে যে কোনও পাঠ নেওয়া যায়। আজকের ‘পরীক্ষা পে চর্চা’য় তিনি আরও বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার মাধ্যমগুলিও পরিবর্তিত হয়েছে। পড়ুয়াদের অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমকেই সুন্দরভাবে ব্যবহার করা উচিত।’
আগামী দিনে দেশের স্বার্থের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে বলে শুক্রবার এই ভাষণে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি । তাঁর কথায়, জাতীয় শিক্ষা নীতিতে লাভবান হবে দেশ। ভারতকে নতুন দিশা দেখাবে জাতীয় শিক্ষা নীতি। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে পড়াশোনার ধরনধারণ। সেই কথা উল্লেখ করে মোদী বলেছেন, স্কিল নির্ভর পড়াশোনায় জোর দিতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ‘পড়ুয়াদের উপর চাপ বাড়াচ্ছেন অভিভাবকরা। চাপ মুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের ।
❤ Support Us








