- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৭, ২০২২
জকোভিচকে হারিয়ে চমক ১৯ বছর বয়সী হোলগার রুনের
প্যারিস মাস্টার্সে অঘটন ঘটালেন ১৯ বছর বয়সী ডেনমার্কের হোলগার রুনি। গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে ৩-৬, ৬-৩, ৭-৫ সেটে পরাজিত করে খেতাব জিতে নিয়েছেন। হোলগার রুনির কাছে হারের সঙ্গে সঙ্গে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে গেল নোভাক জকোভিচের।
রোমাঞ্চকর ফাইনালে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। ম্যাচের সারাক্ষণ ছিল উত্থান–পতন। নিজের টেনিস জীবনের সবথেকে বড় খেতাব জেতার পথে ১ ঘন্টা ১৬ মিনিটের দীর্ঘ ফাইনালে ৬ বার ব্রেক পয়েন্ট বাঁচান ডেনমার্কের এই তরুণতুর্কী। চলতি বছরের শুরুতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন হোলগার রুনে।
প্যারিস মাস্টার্সের খেতাব জেতার পথে বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম দশে থাকা পাঁচজন খেলোয়াড়কে হারিয়েছেন তিনি। যা পুরুষদের টেনিসে নতুন রেকর্ড। ফাইনালে নোভাক জকোভিচকে হারানোর আগে বিশ্বের ১০ নম্বর তারকা হুবার্ট হুরাকজ, ৯ নম্বর আন্দ্রে রুবলেভ, ১ নম্বরে থাকা কার্লোস আলকারাজ এবং ৮ নম্বর ফেলিক্স অগার আলিয়াসিমেকে পরাজিত করেছিলেন হোলগার রুনে।
প্রথম সেট দারুণভাবেই জিতে নেন নোভাক জকোভিচ। দ্বিতীয় সেটের প্রথম গেমও ছিনিয়ে নেন এই সার্বিয়ান টেনিস তারকা। তারপর আস্তে আস্তে খেলায় ফেরেন হোলগার রুনি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি ৬–৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন। তৃতীয় সেটে লড়াই জমে ওঠে। একসময় ৩–১ ব্যবধানে এগিয়ে ছিলেন জকোভিচ। সেই অবস্থায় হোলগার ডবল ফল্ট করায় ৪–১ ব্যবধানে এগিয়ে যান। তারপর জকোভিচ একটা স্মাশ মিস করায় সেখান থেকে ঘুরে দাঁড়ান হোলগার রুনে। সেখান থেকে ৬–৫ করে ফেলেন। শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ৭–৫ ব্যবধানে সেট জিতে নেন।
জকোভিচকে হারিয়ে গর্বিত হোলগার রুনে। তিনি বলেন, ‘আমার কাছে একটা অবিশ্বাস্য প্রতিযোগিতা গেল। সপ্তাহটা দারুণভাবে শেষ হল। এই জয়টা আমার এখনও হজম হচ্ছে না। নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই ম্যাচটা আমার টেনিস জীবনের সবথেকে চাপের ছিল।’
❤ Support Us







