Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৫, ২০২২

ভাতা বন্ধ, বেতন কমল পার্থর!

অন্যান্য বিধায়কদের তুলনায় অন্তত ৬০ হাজার টাকা কম পাবেন পার্থবাবু।

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাতা বন্ধ, বেতন কমল পার্থর!

চিত্র সংগৃহীত

জেলে আটক পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক ভাতা কমে গেল। বিধানসভার সচিবের সূত্রে খবর, অন্যান্য বিধায়কদের তুলনায় অন্তত ৬০ হাজার টাকা কম পাবেন পার্থবাবু। মাসে বিধায়ক ভাতা নির্নয় করতে যে-কোনও বিধায়ককে দুটি কমিটিতে রাখা হয়। পার্থবাবুর ব্যাপারে ওপর মহল থেকে নির্দেশ আসেনি।

বেতন বাবদ বিধায়করা মাসে ২১,৮৭৩ টাকা পেয়ে থাকেন। অন্যান্য ভাতা মিলিয়ে মাসিক আয় দাঁড়ায় ৮২ হাজার টাকা। পার্থবাবু জেলে আটক বলে বিধানসভার কোনও কমিটির সদস্য নন। একারণেই বেতন ছাড়া অন্যান্য ভাতা বন্ধ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!