- বৈষয়িক
- এপ্রিল ১৪, ২০২২
পয়লা বৈশাখের ১৫ দিন আগেই পতাকার বর্ষবরণ । সমবেত প্রার্থনায় মঙ্গলকামনা আর শুভেচ্ছা ।
উত্তর দিনাজপুরে, নূর মডেল স্কুলের বার্ষিক সভায় মোস্তাক হোসেন । আর কলকাতার পার্কস্ট্রিটে ‘পতাকা হাউস’ ।
ভারতের প্রথম সারির অন্যতম শিল্পগোষ্ঠী পতাকা প্রতিবছর শিল্পিত পরিমণ্ডলে, সমবেত প্রার্থনায়, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে নববর্ষকে বরণ করে। দিনটি তাঁদের কাছে নানাদিক থেকে গুরুত্বপূর্ণ। এ বছর ১ এপ্রিলে, পয়লা বৈশাখের ১৫ দিন আগে কর্তৃপক্ষ তাঁদের উদযাপন সেরে নিয়েছেন। রমজান মাসের কথা ভেবে। প্রার্থনা, কোরানপাঠ, সবার মঙ্গলকামনা এবং আপ্যায়নে পূর্ণ হয়ে ওঠে খ্যাতিমান, স্বচ্ছ সংস্থাটির আগামী অভিমুখ। ১৫ এপ্রিল ঘোষিত ছুটি, এ ছুটির আগের দিন, প্রবল ব্যস্ততায় শেষ হয় সংস্থার নিয়মিত কর্মকাণ্ড । প্রসঙ্গত উল্লেখ করা জরুরি, ২১-২২ অর্থবর্ষে, ভারতের একহাজার শীর্ষস্থানীয় বিত্তবান বাণিজ্য প্রতিষ্ঠানের তালিকায় বাংলার পতাকাও অর্ন্তভুক্ত হয়েছে । এতে বাঙালি উদ্দীপিত, অনুপ্রাণিত বোধ করছে ।
❤ Support Us








