Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র ভা | ই | রা | ল
  • ডিসেম্বর ১৫, ২০২২

‌‘‌বেশরম রঙ’‌ গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তুললেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‘‌বেশরম রঙ’‌ গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তুললেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা

মুক্তি পাওয়ার আগেই বিতর্কে জড়িয়ে পড়ল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘‌পাঠান’‌ সিনেমা। সম্প্রতি রিলিজ হয়েছে সিনেমার ‘‌বেশরম রঙ’‌ গানটি। এই গান নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। ‘‌বেশরম রঙ’‌ গালে দীপিকা পাড়ুকোনের পোশাকের ব্যাপারে আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দীপিকা ও শাহরুখ খানের পোশাকের রঙ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গানের কিছু দৃশ্য সংশোধন করার দাবি জানিয়েছেন।  যদি গানের কিছু দৃশ্য সংশোধন না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে সিনেমাটির প্রদর্শনের বিষয়ে সরকার কড়া পদক্ষেপ নেবেন বলেও নরোত্তম মিশ্র জানিয়েছেন।

তিনি বলেন, ‘নোংরা মানসিকতা নিয়ে নির্মিত ‘‌বেশরম রঙ’‌ গানটিতে অভিনেতা–অভিনেত্রীকে সবুজ ও জাফরান পোশাকে আপত্তিকরভাবে দেখানো হয়েছে। আমি মনে করি গানটির শিরোনামও এক অর্থে আপত্তিকর। আমি অনুরোধ করব গানের দৃশ্যগুলি এবং দীপিকা পাড়ুকোনের ‘‌বেশরম রঙ’‌ গানের পোশাকগুলি সংশোধন করবতে। যদি সংশোধন না করা হয়, তাহলে সিনেমাটি মধ্যপ্রদেশে দেখানোর অনুমতি দেওয়া হবে কিনা, সে ব্যাপারে বিবেচনা করা হবে।
মধ্যপ্রদেশের এই প্রবীণ বিজেপি নেতা শাহরুখ খানকে তাঁর সিনেমায় মহিলা অভিনেত্রী চিত্রিত করা নিয়েও নিশানা করেছেন। নরোত্তম মিশ্র বলেন, ‘‌একদিকে শাহরুখ খান মাতা বৈষ্ণো দেবীর মন্দির পরিদর্শন করে, এটা একটা ভাল জিনিস। কিন্তু অন্যদিকে, সে তার সিনেমাগুলিতে বিকিনি পরা মহিলা অভিনেত্রীদের নিয়ে আসে। এটা কিন্তু ভাল নয়।’‌ একই সঙ্গে তিনি বলেন, ‘‌দীপিকা পাড়ুকোন জেএনইউ কেসে দেখা টুকদে টুকডে গ্যাং–এর সমর্থক।’‌ ‘‌পাঠান’‌  হিন্দি ভাষার একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। আগামী বছর ২৫ জানুয়ারি সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।


❤ Support Us
error: Content is protected !!