- স্মৃ | তি | প | ট
- জুলাই ৪, ২০২২
স্তব্ধ থিয়েটারের চলমান ইতিহাস ।
বিশ্ব বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব আর চলচ্চিত্র পরিচালক পিটার ব্রুক চলে গেলেন । বয়স হয়েছিল ৯৭।রবিবার সকালে তাঁর ছেলে সাইমন ব্রুক মৃত্যু সংবাদ জানিয়েছেন । ব্রুকের জন্ম ১৯২৫ সালে। ১৯৫০ দশকের গোড়া থেকে নাটকের কাজ শুরু করেন লন্ডনে । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী । পড়াশোনা ইংরেজী আর বিদেশি ভাষা। ১৯৭০-এর দশকে ফ্রান্সে পাড়ি দেন । তখন থেকে প্যারিসই তাঁর স্থায়ী বাসস্থান হয়ে ওঠলেও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকে সাংস্কৃতিক কর্মকান্ড। সিমনেশিয়াম থেকে স্কুলপ্রাঙ্গন যে কোনও পরিসরকে তিনি থিয়েটারের মঞ্চ করে তুলতেন । চৌষট্টি সালে তাঁর পরিচালিত ‘মারা/সাদ’ প্রথমে লন্ডনে পরের বছর ব্রটওয়েতে ব্যাপক সাড়া জাগিয়ে তোলে । সেবছরই টনি ওয়ার্ডস তাঁকে সেরা নাটক আর পরিচালকের সম্মান জানায়। ভারতের সঙ্গেও পিটারের নিবিড় যোগাযোগ ছিল । ১৯৮৫ সালে মহা ভারতের ৯ ঘন্টা নাট্যরূপ দিয়েছিলেন তিনি, যা বিশ্বের নানা প্রান্তে ৪ বছর ধরে মঞ্চস্থ হয়েছে। এই নাটকের চলচ্চিত্র রূপ মুক্তি পায় ১৯৫৮ সালে । নব্বই উত্তীর্ণ হয়েও তাঁকে থামতে দেখা যায় নি। মঞ্চ কাঁপিয়েছেন অভিনয়ে আর পরিচালনায়। বলা হয়,তিনি তাঁর জেনারেশনের সেরা নাট্যব্যক্তিত্ব এবং থিয়েটারের এক অসাধারণ ইতিহাস । তাঁর মৃত্যুতে বিশ্ব জুড়ে সংস্কৃতির এক অঙ্গন আরেক অঙ্গনে ঝাঁপিয়ে পড়ল অপ্রত্যাশিত শূন্যতা।
❤ Support Us








