Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৫, ২০২৩

২৪ এর লক্ষ্যে কেরালায় শুরু জনসংযোগ। একইদিনে ওয়াটার মেট্রো, বন্দে ভারতের সূচনায় প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
২৪ এর লক্ষ্যে কেরালায় শুরু জনসংযোগ। একইদিনে ওয়াটার মেট্রো, বন্দে ভারতের সূচনায় প্রধানমন্ত্রী

মঙ্গলবার কেরালায় ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি তিরুঅনন্তপুরম থেকে কাসারগোড় পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন তিনি । কেরালায় দু’দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।

ওয়াটার মেট্রো, রাজ্যে পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে । কোচির আশেপাশের ১০ টি দ্বীপকে সংযুক্ত করা সম্ভব হবে এই ওয়াটের মেট্রোর মাধ্যমে । এটি কেবল ভ্রমণের সময়ই বাঁচাবে না, ওয়াটার মেট্রোকে পরিবহনের একটি সাশ্রয়ী মাধ্যম হিসাবেও বিবেচিত হচ্ছে । টিকিট মাত্র ২০ টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ ৪০ টাকা ধার্য হয়েছে । এছাড়া সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিক পাসও যথাক্রমে ১৮০ টাকা, ৬০০ টাকা এবং ১৫০০ টাকায় পাওয়া যাবে । এ ছাড়াও কোচি ওয়ান কার্ডের মাধ্যমে কোচি মেট্রো রেল এবং ওয়াটার মেট্রো উভয়েই ভ্রমণ করতে পারবেন যাত্রীরা ।

জল মেট্রো প্রকল্পটি পরিবেশবান্ধব । এই পরিষেবার জন্য লিথিয়াম টাইটানাইট স্পিনেল ব্যাটারি চালিত হাইব্রিড নৌকা ব্যবহার করা হচ্ছে । নৌকাগুলি একটি যাত্রাপথ অতিক্রম করতে ১০ থেকে ২০ মিনিট সময় নেয় । হাইব্রিড জলযান একদিকে যেমন নিরাপদ অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মসৃণ নৌযাত্রা নিশ্চিত করতে সক্ষম । কেরলের এই জল মেট্রো প্রকল্পে পুরো যাত্রাপথে মোট ৩৮ স্টেশন এবং ৭৮ ফেরি বোট থাকবে ।

কেরালা সরকার এবং কেএফডব্লিউ নামের একটি জার্মান আর্থিক সংস্থার যৌথ উদ্যোগে ওয়াটার মেট্রো প্রকল্প গড়ে তোলা হয়েছে ৷ প্রকল্পের প্রথম ধাপ হিসেবে, হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাদ টার্মিনাল পর্যন্ত পরিষেবা শীঘ্রই শুরু হবে ।

আগামী বছরই লোকসভা নির্বাচন । তার আগেই জনসংযোগে গুরত্ব দিচ্ছে গেরুয়া শিবির । এই সফরেও মোদি কেরালার বিভিন্ন গির্জার শীর্ষ পুরোহিতদের সাথেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা করেছেন । প্রধানমন্ত্রী সাইরো-মালাবার ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল জর্জ অ্যালেনচেরি, সাইরো-মালানকারা ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল ব্যাসেলিওস ক্লিমিস, সিরিয়ান অর্থোডক্স চার্চের প্রধান ব্যাসেলিওস মার্থোমা ম্যাথিউস তৃতীয় এবং জ্যাকোবাইট চার্চের মেট্রোপলিটন ট্রাস্টি জোসেফ মরগোস সহ আটজন শীর্ষ গির্জার যাজকের সঙ্গে সাক্ষাৎ করেন । এছাড়াও প্রধানমন্ত্রী লাতিন ক্যাথলিক চার্চের প্রবীণ যাজক আর্চবিশপ জোসেফ কালাথিপারাম্বিল, কেনায়া চার্চের আর্চবিশপ ম্যাথিউ মুলক্ক্যাট, কেনায়া জ্যাকোবাইটের আর্চডিওসিস কুরিয়াকোস মার সেভেরিওসের আর্চবিশপ এবং ক্যাল্ডিয়ান সিরিয়ান চার্চের মেট্রোপলিটন, কুরিয়াক মার আউগিন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!