Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

মোদি-ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মেগা পার্টনারশিপ চুক্তির ইঙ্গিত ! ২৬/১১ মুম্বাই হামলার চক্রীকে ভারতের হাতে প্রত্যার্পন, শুল্কযুদ্ধ থামানোর আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদি-ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মেগা পার্টনারশিপ চুক্তির ইঙ্গিত ! ২৬/১১ মুম্বাই হামলার চক্রীকে ভারতের হাতে প্রত্যার্পন, শুল্কযুদ্ধ থামানোর আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের

ভারতীয় সময় শুক্রবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। নতুন প্রতিরক্ষা কাঠামো, বাণিজ্য, শুল্কনীতি, প্রযুক্তির উন্নতি ঘটাতে সহযোগিতা বৃদ্ধি সহ নানান বিষয়ে মধ্যে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ কর্মসূচির প্রেক্ষিতে, ২৬/১১ মুম্বাই হামলার চক্রীকে ভারতকে ফেরত দেবে ওয়াশিংটন, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সংক্রান্ত একাধিক সংবেদনশীল বিষয়ে গভীর মতামত রেখেছেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদিকে ‘ভালো বন্ধু’ সম্বোধন করে, উষ্ণ অভ্যথর্নার মধ্য দিয়ে নিজের কার্যালয়ে স্বাগত জানান ট্রাম্প।
দুই নেতা, গুরুত্বপূর্ণ আলোচনায় বসার আগে সংবাদ মাধ্যমের কাছে সংক্ষিপ্ত বিবৃতি দেন এবং বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। এর কয়েক ঘন্টা আগে, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক অংশীদারদের জন্য একটি নতুন পারস্পরিক শুল্ক নীতি ঘোষণা করেছিলেন, যা নিয়ে নয়াদিল্লির কপালে ভাঁজ পড়েছিল। ভারতের রপ্তানি শুল্ক নিয়ে সরব হয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের বাণিজ্য সমস্যা মিটবে বলে জানিয়েছেন তাঁরা। মোদির আমেরিকা সফরের আগে বেশ কিছু মার্কিন পণ্যে শুল্ক কমিয়েছিল নয়াদিল্লি, বৈঠকে সীদ্ধান্ত হয়েছে আরো পণ্যের উপর শুল্ক কমাবে ভারত, এর পরিবর্তে ‘বন্ধু’ ট্রাম্পের কাছ থেকে খনিজ জ্বালানি ও যুদ্ধাস্ত্র পাওয়া যাবে। দ্বিপাক্ষিক বাণিজ্যনীতির আরো উন্নতি ও অসামঞ্জস্য মেটাতে এই উদ্যোগ। আলোচনায় ঠিক হয় আমেরিকার কাছ থেকে ভারতীয় সামরিক বিভাগ এফ-৩৫ যুদ্ধ বিমান কিনবে, দুই দেশের মধ্যে চুড়ান্ত আলোচনার পর ঘোষণা করা হবে ‘ডিফেন্স ডিল-২০২৫’ -এর।

দুই দেশের বাণিজ্য নীতির কথা উল্লেখ করে যৌথ বিবৃতিতে ট্রাম্প জানান, ভারতের সঙ্গে ‘অপূর্ব’ বাণিজ্যচুক্তি করতে চলেছে আমেরিকা। কেমন হবে এই অপূর্ব’ বাণিজ্যচুক্তির রূপরেখা?

তিনি বলেন, “ভারত এবং আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য সম্ভাবনার পথ ধরে আমরা কাজ করতে সম্মত হয়েছি। নতুন বাণিজ্যপথের কথাও ভাবা হচ্ছে, ভারত থেকে শুরু হয়ে ইজ়রায়েল হয়ে, ইটালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে।” সড়ক, রেল এবং সমুদ্রগর্ভস্থ পথে চলা এই বাণিজ্য দুই দেশের সহযোগী দেশগুলিকেও ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। মোদী জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দুই দেশের বাণিজ্যের অর্থমূল্য হবে ৫০০ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৪১ লক্ষ কোটি টাকারও বেশি। বৈঠকে মাগা-মেক আমেরিকা গ্রেট এগেইন এবং মিগা অর্থাৎ মেক ইন্ডিয়া গ্রেট এগেইন – যৌথ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জবাবে মোদি তাঁর বিকশিত ভারত সংকল্পের কথা বলেছেন।

এছাড়াও,ভারত-চিন সীমান্ত সমস্যা মেটানোড় ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেবার ইচ্ছাপ্রকাশ করেছেন ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতা ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের দৃঢ় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, ২৬/১১ মুম্বাই হামলার প্রধান চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়ে ট্রাম্প বলেছেন, ‘বিশ্বের অন্যতম শত্রু, যিনি ২০০৮ সালে মুম্বই হামলায় জড়িত, তাঁকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ট্রাম্পের এই ঘোষণার পরে মোদী আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ভারতের অবস্থান নিরপেক্ষ নয়, বরং এটি শান্তির পক্ষে। নরেন্দ্র মোদি বলেছেন, তিনি নিজে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের নেতাদের সাথে দেখা করেছেন এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের উপস্থিতিতে তিনি মন্তব্য করেছিলেন ‘এটি যুদ্ধের যুগ নয়’। তিনি বলেছেন, ‘আমি যুদ্ধ শেষ করার সম্ভাব্য সমাধান খোঁজার দিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন করি। বিশ্ববাসী মনে করে যে যুদ্ধের সময় ভারত নিরপেক্ষ ছিল। কিন্তু আমি আবারও বলতে চাই যে ভারত নিরপেক্ষ ছিল না। প্রকৃতপক্ষে, ভারত শান্তির পক্ষে রয়েছে।’ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে ভারতের কাঁধেই দায়িত্ব বর্তিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে, শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা তাঁর হাতেই ছেড়ে দিচ্ছি।’

প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফর ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবস্থান উন্নত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের লোকজন। মোদি-ট্রাম্পের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা বলা বাহুল্য, ‘হাউডি মোদি’ ও ‘নমস্তে ট্রাম্প’ -অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা বিশ্ব তা দেখেছে। নিজের অভিজ্ঞতার কথা লিখে – ‘আমাদের একত্রিত যাত্রাপথ’ নামের লাল রঙের কফিবুক ‘বন্ধু’কে উপহার দিয়েছেন ট্রাম্প- তাতে লেখা, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মহান।’ নীচে ট্রাম্পের স্বাক্ষর। অর্থাৎ দুদিনের মার্কিন সফর শেষে, খালি হাতে ফেরেন নি মোদি, বরং নিয়ে ফিরছেন বাণিজ্যের উন্নতি সংকল্প, প্রতিরক্ষায় দৃঢ়তা, বন্ধুত্বের আশ্বাস।

এবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে স্পেস এক্স এর কর্ণধার এলন মাস্কের সঙ্গেও মহাকাশ গবেষণা এবং ভারতে দ্রুত গতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদান নিয়ে কথা হয়েছে। মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংক বহুদিন ধরেই ভারত উপমহাদেশে তাদের বাণিজ্য্ক বিস্তার নিয়ে আগ্রহী। তথ্য নিরাপত্তা সংক্রান্ত শর্ত মানলে এবার হয়তো ভারতে তারা উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু করতে পারবে । বৈঠক শেষে ইসরোর সঙ্গে এলন মাস্কের সংস্থার ভবিষ্যৎ চুক্তি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তেমনি ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ।

শুধু ভারতেই নয়, সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও ইন্টারনেট পরিষেবা প্রদানে আলোচনা শুরু করেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!