- এই মুহূর্তে দে । শ
- মে ৬, ২০২৩
মোদির দীর্ঘ শোভাযাত্রায় ক্ষুব্ধ জয়রাম। পড়ুয়াদের সমস্যা নিয়ে অসংবেদনশীল প্রধানমন্ত্রী, প্রতিক্রিয়া কংগ্রেস নেতার
কর্ণাটকে নির্বাচনী প্রচার উপলক্ষে মোদির শোভাযাত্রাকে তীব্র কটাক্ষ করলেন জয়রাম রমেশ। দেশের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, দীর্ঘ শোভাযাত্রার আয়োজন করে নাগরিক জীবনকে বিপর্যস্ত করেছেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের সমস্যার কথা ভাবতে তিনি অক্ষম। দলীয় প্রচারের স্বার্থে সবার জন্য তিনি একরাশ অনিশ্চয়তা ও বিশৃঙ্খল অবস্থা তিনি তৈরি করছেন।
শনিবার নির্বাচনী প্রচার উপলক্ষে ১৭ বিধানসভা কেন্দ্র জুড়ে ৩৬.৬ কিমি দীর্ঘ শোভাযাত্রার আয়োজন করেছিল বিজেপি। যার পুরোভাগে ছিলেন প্রধানমন্ত্রী। রবিবারও যা অব্যাহত থাকার কথা। দলের নির্বাচনী প্রচারের এত আয়োজন নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। শোভাযাত্রার শুরুতেই তিনি টুইট করে বলেন, বিকৃতি ও উস্কানির নায়ক আজ রাজ্য সফরে আসছেন। বিদ্বেষ ও অন্ধবিশ্বাসকে আরো বাড়তে দেওয়া ছাড়া যিনি আর কিছু করবেন বল মনে হয় না। মানুষের মূল সমস্যা নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই। ক্রমবর্ধমান বেকারত্ব, রেকর্ড মূল্যবৃদ্ধি, এ সমস্ত প্রধান ইস্যুতে নীরব তিনি। তার দুদিন ব্যাপী দীর্ঘ শোভাযাত্রা পড়ুয়া থেকে সাধারন মানুষ সকলকেই যে গভীর সমস্যায় ফেলতে পারে তা কোনোমতেই নিজেদের বিবেচনায় আনতে চায়না দেশের শাসক দল।
জয়রামের টুইটে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি যেকনো মতে রাজ্যে দ্বিতীয়বারের জন্য ফিরতে মরিয়া। সে কারণে রবিবার নীট এক্সাম থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর রোড শো জারি রাখার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও দলের অন্য আর এক নেতা তেজস্বী সূর্য জানিয়েছেন। পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে রবিবারের কর্মসূচিকে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেও প্রশ্ন উঠছে পরীক্ষা থাকা সত্ত্বেও চারটি বড়ো সভা কেন স্থগিত রাখা হল ন? বিজেপির তরুণ তুর্কি দলের গভীর বিবেচনাবোধের কথা বলেছেন, কিন্তু এব্যাপারে প্রতিক্রিয়াহীন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা
❤ Support Us







