Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৩০, ২০২৩

মীরার বাড়িতে অতিথি নরেন্দ্র। ফুল বিক্রেতার কাছে জানতে চাইলেন কেন্দ্রীয় সুযোগ সুবিধার হাল হকিকত

আরম্ভ ওয়েব ডেস্ক
মীরার বাড়িতে অতিথি নরেন্দ্র। ফুল বিক্রেতার কাছে জানতে চাইলেন কেন্দ্রীয় সুযোগ সুবিধার হাল হকিকত

অযোধ্যার রাজঘাটের মাঝি পাড়ার মীরা মাঝির বাড়িতে শনিবার গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মীরা মাঝির বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস শুক্রবার এসেছে। স্থানীয় বাজারে ফুল বিক্রি করেন মীরা মাঝি। সরকারের কাছ থেকে বাড়ি, পাইপের মাধ্যমে খাবার জল, ইলেক্ট্রিক, সপ্তাহে সবজি সবই পান মীরাদেবীর পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হেনো মীরা মাঝির বাড়িতে পৌঁছলে প্রথমে কিছুটা চমকে ওঠেন মাঝি পরিবারের সদস্যরা। শুক্রবারই মাঝি পরিবারে বলা হয়েছিল, আপনাদের বাড়িতে অতিথি আসবেন। সেই মতো খাবার বানিয়ে রেখেছিলেন মীরাদেবী। শোনাবার অতিথি হিসেবে তাঁদের বাড়িতে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী মীরা মাঝির কাছে চা খেতে চান। মীরাদেবী চা দেওয়ার পর কাপে চুমুক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “চায়ে খুব মিষ্টি।”  তারপর জানতে চান, “সরকার আপনাদের জন্য উজ্জ্বল গ্যাস ছাড়া আর কি দিয়েছে?” উত্তরে মীরা মাঝি বলেন, “সরকারের কাছ থেকে বাড়ি, পাইপের মাধ্যমে খাবার জল, ইলেক্ট্রিক, সপ্তাহে সবজি সবই পাই। আগে ঝুপড়িতে থাকতাম, সরকার থেকে বাড়ি করে দিয়েছে, তাই এখন এই বাড়িতে থাকি।” শুনে প্রধানমন্ত্রীর সহাস্য উক্তি, “তাহলে ভালোই।” এর পর মীরা মাঝিকে জিজ্ঞাসা করেন, “আপনি কি করেন?” মীরাদেবী বলেন, “বাজারে ফুল বিক্রি করি।” প্রধানমন্ত্রী বলেন, “ওখানে তো অনেক ভিড় হয়। সব ফুল বিক্রি হয়ে যায়, ফুলে ঘাটতি পরে তাহলে?”

এর পর প্রধানমন্ত্রী মীরা মাঝির মাঝি পাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান। প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর থেকে ঘোর কাটছে না মীরা ও তার পরিবারের। মীরা মাঝির ছোট্ট বাচ্চা ছেলের হাত ধরে কিছুক্ষণ ছিলেন প্রধানমন্ত্রী। এসব মিলিয়ে বিস্ময় কাটছে না মাঝি পরিবারের।

মীরা মাঝির মতো সরকারের কাছ থেকে বাড়ি, রান্নার গ্যাস, ইলেক্ট্রিক, পাইপ বাহিত খাবার জল, সপ্তাহে সবজি যদি সবার ঘরে পৌঁছে যেত, তাহলে কতই না ভালো হতো। প্রধানমন্ত্রীও পারতেন সব ঘরে ঘরে গিয়ে সরকারি সমস্ত পরিষেবা পাওয়ার খোঁজ নিয়ে তৃপ্ত হতে পারতেন। তবে সবার স্বপ্ন সত্যি হয় না। তাই সবার ঘরে সরকারি সব পরিষেবা পৌঁছয় না। অতিথি হিসেবে সবার ঘরে পা পরে না প্রধানমন্ত্রীর। মীরাদেবীর জীবনে যা ঘটেছে সেটা তাঁর কাছে স্বপ্নের মতো। আর এর উল্টোটাই বোধয় বাস্তব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!