Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৩, ২০২৬

কৃষি ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আশ্বাস প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃষি ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আশ্বাস প্রধানমন্ত্রীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতের কৃষিক্ষেত্র ও জ্বালানি নিরাপত্তাকে স্পর্শ করেছে। সংসদে সোমবার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে তেল, গ্যাস এবং সার উৎপাদন প্রভাবিত হচ্ছে। তিনি আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে সকল রকম সহায়তা কৃষকদের নিশ্চিত করা হবে।

মোদির নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত ইরান যুদ্ধ পর্যালোচনা বৈঠকে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ এবং সার উৎপাদনের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সংসদে মোদি বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্র সবরকম চেষ্টা চালাচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ লক্ষ ৭৫ হাজারেরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। এছাড়া ইরান থেকে প্রায় ১,০০০ ভারতীয় ফেরানো হয়েছে, যার মধ্যে ৭০০-এর বেশি মেডিকেল ছাত্র। পরিস্থিতির প্রেক্ষাপটে গালফের স্কুলে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে, এবং পড়াশোনা ব্যাহত না হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মোদির ভাষ্য অনুযায়ী, ভারতের প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। সরবরাহে অনিশ্চয়তা থাকায় সরকার গৃহস্থালি এলপিজি গ্রাহকদের অগ্রাধিকার দিয়েছে এবং দেশের মধ্যে উৎপাদন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রী মনে করান যে, বাণিজ্যিক জাহাজের উপর হামলা এবং আন্তর্জাতিক জলপথে বিঘ্ন সৃষ্টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি আশ্বাস দেন, সরকারি সকল উদ্যোগের মাধ্যমে কৃষি ও জ্বালানি খাতকে প্রভাব থেকে রক্ষা করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!