- ক | বি | তা
- মার্চ ১৩, ২০২২
বেঁচে থাক ভাষা
বিজন চৌধুরীর রেখাচিত্র
আমার শহরে খুন হয়েছিল ভাষা
তোমাদের দেশে বর্ণমালার লাশ
একই ইতিহাস ভূগোলটা বদলানো
মানচিত্রেও বড় কাছাকাছি বাস।
পাল্টেছে শুধু দেশ-কাল-পাত্ররা খুনির চেহারা একই সারা পৃথিবীতে খুনিরা জানে না ভাষাকে যায় না মারা ভাষা বেঁচে থাকে মানুষের সঙ্গীতে।ভাষা বেঁচে থাকে বর্ণমালার কোলে ভাষারা কখনো মুষ্টিবদ্ধ হাত ভাষা বেঁচে থাকে জীবনের বিনিময়ে ভাষারা আঁধারে মশাল জ্বালানো রাত।খুনিদের আজ বলে দাও সোচ্চারে ভাষার হয়না কোনও সীমা-কাঁটাতার ভাষা বেঁচে থাক বলবার অধিকারে বেঁচে থাক ভাষা সকলের, সব্বার।
❤ Support Us








