Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৩, ২০২৬

উন্নয়নের বার্তা ছড়াতে, তৃণমূলের মুখপাত্রের দা‌য়িত্বে এবার প্রতীক উর

আরম্ভ ওয়েব ডেস্ক
উন্নয়নের বার্তা ছড়াতে, তৃণমূলের মুখপাত্রের দা‌য়িত্বে এবার প্রতীক উর

ফাইল চিত্র

একসময় বাম রাজনীতির পরিচিত মুখ, আর সাম্প্রতিক অতীতেও যিনি তৃণমূল সরকারের কড়া সমালোচক ছিলেন—সেই প্রতীক উর রহমানকেই এবার দলের মুখপাত্র পদে নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। যিনি কিছুদিন আগেও মিটিং-মিছিল থেকে তৃণমূলকে আক্রমণ করেছেন, সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, তিনিই এখন দলের হয়ে উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন।

২০০৮ সালের দিকে সক্রিয়ভাবে বাম রাজনীতিতে যোগ দেন প্রতীক উর রহমান। বামেদের দুঃসময়ে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তিনি দ্রুতই তরুণ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা করে নেন। বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে তাঁর উপস্থিতি নজর কাড়ে। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিকবার তীব্র আক্রমণ শানিয়েছেন এবং সরকার উৎখাতের ডাকও দিয়েছেন। সিপিএম তাঁকে একাধিক নির্বাচনে প্রার্থী করেছে এবং জেলা ও রাজ্য কমিটিতেও দায়িত্ব দিয়েছে।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিপিএমের প্রতি অসন্তোষ প্রকাশ করে দল ছাড়েন প্রতীক। এরপরই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তখন থেকেই জল্পনা ছিল, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করতে পারে তৃণমূল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।

এরই মধ্যে দল তাঁকে নতুন দায়িত্ব দিল—মুখপাত্র হিসেবে। জানা গিয়েছে, তিনি নিয়মিত সাংবাদিক বৈঠক না করলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের হয়ে বক্তব্য রাখবেন এবং সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরবেন।

উল্লেখযোগ্যভাবে, তৃণমূলে যোগ দেওয়ার পরই প্রতীক উর রহমান তাঁর ফেসবুক প্রোফাইল ছবি বদলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলা ছবি দেন। পাশাপাশি তৃণমূলের জনকল্যাণমূলক প্রকল্প নিয়েও ব্যক্তিগতভাবে প্রচার শুরু করেছিলেন। এবার সেই দায়িত্বই আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দিল দল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!