Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৫

মেদিনীপুরে প্রসূতি মৃত্যু নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের ।এসএসকেএমেও মিলল নিষিদ্ধ স্যালাইন।বিতর্কিত আরএল-এ নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
মেদিনীপুরে প্রসূতি মৃত্যু নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের ।এসএসকেএমেও মিলল নিষিদ্ধ স্যালাইন।বিতর্কিত আরএল-এ নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য দফতরের

মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘নিষিদ্ধ’ স্যলাইনের ব্যবহারে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। আশঙ্কাজনক বাকি প্রসূতিদের গতকাল আনা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসাপাতালে। এবার সেখানেও খোঁজ মিলল নিষিদ্ধ রিঙ্গার লক্টেড স্যালাইনের।

গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘নিষিদ্ধ’ স্যলাইনের ব্যবহারে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। আশঙ্কাজনক বাকি প্রসূতিদের গতকাল আনা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসাপাতালে। এবার সেখানেও খোঁজ মিলল নিষিদ্ধ রিঙ্গার লক্টেড স্যালাইনের। সেগুলিকে চিহ্নিত করে বাতিল করবার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। কীভাবে নিষিদ্ধ ঘোষণা করা স্যালাইন রাজ্যের সরকারি হাসপাতালে ছড়িয়ে পড়েছে? ওই প্রসূতিদের শরীরে কেন তা ব্যবহার করা হলো, চক্রের পিছনে কারা ? এসব প্রশ্নের উত্তর খুজতে রাজ্য স্বাস্থ্য দফতর ১৩ সদস্যের বিশষ টিম গঠন করেছে। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়তে তদন্ত করেছেন, বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। সিসিটিভি, অপারেশনে সিনিয়র চিকিৎসক ছিলেন কি না সেই সব খতিয়ে দেখে আজই এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য ভবনে। এবার সালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন,’ প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতিও রয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্য দফতরের তরফে কোনো সংস্থার নাম উল্লেখ না করলেও, সন্দেহের তির ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার বিশেষ সংখ্যার আরএল স্যালাইনের দিকে। সেই আবহে বিতর্কিত আরএল স্যালাইন ব্যবহারে আপতত নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জানানো হয়েছে, সুরক্ষার কারণে একটি নির্দিষ্ট সংস্থার স্যালাইন ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সেই নির্দেশ পেয়েই এসএসকেএম হাসপাতালে শুরু হয়েছে স্যালাইন বাতিলের প্রক্রিয়া। ওয়ার্ডের সামনে জড়ো করা হচ্ছে স্যালাইনের বোতল। শুধু মহিলা বা শিশু বিভাগ ন্য, অন্যন্য বিভাগ থেকেও সাল্যাইন বের করা হচ্ছে। রাজ্যের অনান্য হাসপাতালে এই স্যালাইন আছে কি না খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর।

রবিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ৩ প্রসূতি নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। এদের মধ্যে একজন প্রসূতির রবিবারই মেদিনীপুর মেডিকেল কলেজেই ডায়ালিসিস হয়েছিল। বর্তমানে ৩ জনই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ১৯ বছর বয়সি নাসরিন খাতুনকে আইটিইউ-র ৬ নম্বর বেডে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমের তত্ত্বাবধানে রাখা হয়েছে ৷ ২৩ বছর বয়সি মাম্পি সিংহ রয়েছেন সিসিইউ-র ১৩ নম্বর বেডে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে ৷ এবং ৩১ বছর বয়সি মিনারা বিবিকে সিসিইউ-র ১৪ নম্বর বেডে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ গতকাল রাত থেকেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। গাইনোকোলজিস্ট, নেফ্রলজিস্ট, অ্যানেস্থেসিয়া মিলিয়ে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। যদিও তাঁদের শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা যাছে৷ রুগিদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!