Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৮, ২০২৫

ভেঙে পড়ছে ছাদের চাঙড়,বিপজ্জনক ক্লাসরুম। সংস্কারের দাবিতে বিক্ষোভ হিঙ্গলগঞ্জে

আরম্ভ ওয়েব ডেস্ক
ভেঙে পড়ছে ছাদের চাঙড়,বিপজ্জনক ক্লাসরুম।  সংস্কারের দাবিতে বিক্ষোভ হিঙ্গলগঞ্জে

ক্লাস চলাকালীন যেখানে সেখানে স্কুলের ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙড়। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পড়ুয়ারা। এই ঘটনার কথা জানতে পেরে অবিলম্বে স্কুল সংস্কারে দাবিতে বিক্ষোভ দেখাল ছাত্র–‌ছাত্রী ও তাদের অভিভাবকরা। উত্তর ২৪ পরনগার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের দুর্গাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলটি দীর্ঘদিন ভগ্নদশা। স্কুলের যত্রতত্র ভেঙে পড়ছে ছাদের চাঙড়। স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষকের মাথার পাশ দিয়ে খসে পড়েছে বিশাল কংক্রিটের চাঙড়। ছাত্র–‌ছাত্রীদের বেঞ্চের পাশেই ভেঙে পড়তেই আতঙ্কিত ছাত্র শিক্ষকরা ক্লাস থেকে বেরিয়ে পড়েন।

স্কুলে প্রায় ১০০ জন পড়ুয়া রয়েছে। স্কুলের বেহাল দশা নিয়ে বারবার প্রধান শিক্ষককে বলেও কোন কাজ হয় নি বলে অভিযোগ অভিভাবকদের। বাধ্য হয়ে আজ স্কুলের সংস্কারের দাবিতে স্কুলের সামনে স্কুল ছাত্র–‌ছাত্রীদের নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, গত কয়েকদিনের মধ্যেই স্কুলে ক্লাসের মধ্যে ভেঙে পড়ছে ছাদের চাঙড়। বৃষ্টি হলেই ক্লাসের ভিতরে জল পড়ছে। একাধিক জায়গায় বিপজ্জনক ভাবে ফাটল দেখা দিয়েছে। ক্ষুব্ধ অভিভাবকরা বলেন, যতদিন না স্কুল সংস্কার হবে ততদিন আমরা আমাদের সন্তানদের আর স্কুলে পাঠাব না। বিক্ষোভ কারী অভিভাবকদের তরফে তপন পাইক বলেন, প্রায় এই ঘটনা ঘটছে । সেদিন স্কুলের শিক্ষক মশাইয়ের মাথায় চাঙড় খসে পড়ছিল প্রায়। আজও ভেঙে পড়েছে। আমাদের বাচ্চাদের কোন বিপদ হলে কে দায় নেবে। এই আশঙ্কা নিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাই কী করে?‌ যদিও স্কুলের প্রধান শিক্ষক উৎপল মন্ডল জানান, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা আশ্বাস দিয়েছেন দু এক দিনের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!