- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ৯, ২০২২
সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ অসমে।
অসমের কামরূপ জেলার গরৈমারিতে বুধবার সাংবাদিক নিগ্ৰহের বিরুদ্ধে কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রদর্শন করেন কবি, সাংবাদিক ও শিক্ষকরা । ৭ ফেব্ৰুয়ারি অসমের জনপ্রিয় দৈনিক ‘অসমীয়া প্ৰতিদিন’ ও ‘প্ৰতিদিন টাইম’-এর সাংবাদিক জয়ন্ত দেবনাথকে পুলিস হেনস্থা করে । অভিযোগ তিনি শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন ।
এই ঘটনার প্রতিবাদেই বুধবার ছয় গাঁওয়ের সরব হন সাংবাদিক ও বুদ্ধিজীবীরা । জি কে এস প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক জমির আল হাছানের স্বাক্ষরিত প্রতিবাদ পত্র স্থানীয় প্রশাসকের মারফতে মুখ্যমন্ত্রীর দরবারে পাঠান হয়েছে ।
❤ Support Us







