Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৩

১০০ কোটির মানহানি মামলায় খাড়গেকে পাঞ্জাবের জেলা আদালতের তলব

বিজেপিকে সাজা দিলেন কে ? ভগবান বজরংবলী না জনতা জনার্দন ?

আরম্ভ ওয়েব ডেস্ক
১০০ কোটির মানহানি মামলায় খাড়গেকে  পাঞ্জাবের  জেলা  আদালতের  তলব

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কংগ্রেস লিখেছিল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই সঙ্গে সংঘের আদর্শে তৈরি বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলকে নিষিদ্ধ করা হবে। এই অভিযোগে পাঞ্জাবের একটি আদালতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে তাঁকে তলব করা হয়েছে।

“বজরং দল হিন্দুস্তান” সংগঠনের সভাপতি হিতেশ ভরদ্বাজের অভিযোগের ভিত্তিতে সাংগরুর জেলা আদালত কংগ্রেস সভাপতিকে তলব করে।

সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়, কংগ্রেস তার নির্বাচনী ইস্তেহারে বজরং দলকে সিমি এবং আল-কায়েদার মতো জাতীয়তা  বিরোধী সংগঠনগুলির সাথে তুলনা করে প্রচার চালায়৷

বজরং দলের নাম করে, কংগ্রেস তার ইস্তেহারে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বা ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে প্রচার করেছিল এবং এই জাতীয় দলকে কর্ণাটকে নির্বাচনে জিতে এলে  নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

কর্ণাটকের বিদায়ী মন্ত্রী সিএন অশ্বথনারায়ণ, যিনি মল্লেশ্বরম নির্বাচনী এলাকায় নিজের আসন ধরে রাখতে পেরেছেন, তিনি নির্বাচনের ফল ঘোষণার দিন কংগ্রেসকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, সাহস থাকলে বজরং দলকে নিষিদ্ধ করে দেখাক, তারপর তাহা ফল কি হয় সেটা দেখিয়ে দেওয়া হবে। এই জাতীয় চ্যালেঞ্জ সহিংসতা ও নীতি পুলিশের মতো কাজের সমার্থক বলে কংগ্রেসের তরফে সেদিন সমালোচনা করা হয়েছিল।

কংগ্রেস অবশ্য নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে কটূক্তি সহ বিজেপি নেতাদের ব্যাপক  সাম্প্রদায়িক মন্তব্য ও প্রতিক্রিয়ার পরে বজরং দলকে নিষিদ্ধ প্রতিশ্রুতির বার্তা  স্পষ্ট করে ঘোষণা  করতে বাধ্য হয়েছিল।

কংগ্রেস বজরং বলির ভক্তদের বিরুদ্ধে মুখ খুলেছে বলে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদি বক্তব্য রেখেছিলেন,  এবং তাই  ভোটারদের ‘জয় বজরংবলী’ স্লোগান দিতে বলে কংগ্রেসকে বিঁধে ভাষণে বলেছিলেন, যারা “সংস্কৃতির অপব্যবহার” করে তাদের নির্বাচনে পরাজিত করে  শাস্তি দিন। যদিও বিজেপির এই প্রচারের পরেও বহু প্রাচীন কনগ্রেস দল কর্ণাটকে ২২৪ টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টি আসনে জিতেছে।

কংগ্রেসের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী ও তাঁর দল বিজেপি বজরং দল আর বজরং বলি বা  ভগবান হনুমানকে গুলিয়ে দিচ্ছে। এটা  “ধর্মীয় অনুভূতিতে আঘাত” করার সামিল বলেও বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নির্বাচনী প্রচারে সরব হয়েছিল। এই কারণে বিজেপিকে কংগ্রেস হনুমান ভক্তদের কাছে ক্ষমা চাওয়ার দাবি করে।

কংগ্রেস কর্ণাটক জয় নিশ্চিত হতেই দলের কর্মীরা বজরংবলী হনুমান-এর সাজে সজ্জিত হয়ে মিছিল করে বিজেপি ও ডানপন্থী দলগুলিকে কটূক্তি শুরু করে   প্রচার চালায় যে, ভগবান বজরংবলী কংগ্রেসের সঙ্গেই আছেন। তিনি বিজেপিকে সাজা দিয়েছেন। .


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!