- প্রচ্ছদ রচনা
- মে ৯, ২০২২
আজ কবিগুরুর জন্মজয়ন্তী। কবি স্মরণে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ট্যুইটবার্তা
আজ ২৫ শে বৈশাখ । কবিগুরু রবীন্দ্রনাথের ১৬১ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও ক্লিপ ও ট্যুইট বার্তায় কবিগুরুর প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। চিন্তা ও কর্মে তিনি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন আজও। আমাদের জাতি, সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। শিক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের উপর প্রতিনিয়ত জোর দিয়েছেন তিনি। আমরা ভারতের জন্য তাঁর স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।’I bow to Gurudev Tagore on his Jayanti. In thought and action, he continues to inspire millions of people. He taught us to be proud of our nation, culture and ethos. He emphasised on education, learning and social empowerment. We are committed to fulfilling his vision for India. pic.twitter.com/O4iuz10iP4
— Narendra Modi (@narendramodi) May 9, 2022
একইভাবে রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের পথ চলা অব্যাহত রাখুক। তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।’বিশ্বের নানা প্রান্তে কবির লেখা গান, গল্প, নাটক কবিতা -য় আজ সারাদিন কবিগুরুকে স্মরণ করছে আপামোর বাঙালি। গানে-গল্পে-নৃত্যে-কবিতায় রবি-বরণ৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ। শ্রদ্ধা নিবেদন- ‘তোমারে স্মরণ করি আজ এই দারুন দুর্দিনে হে বন্ধু , হে প্রিয়তম’।
My humble tribute to Gurudev Rabindranath Tagore on his birthday. May the great poet's teachings, songs, poems, his creative corpus continue to guide us. May he remain the dhruvatara, polestar, in our life.
— Mamata Banerjee (@MamataOfficial) May 9, 2022
সোমবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এদিন সকাল থেকেই রাজারহাট নিউটাউন এর রবীন্দ্র তীর্থে নাচে-গানে আবৃত্তিতে স্মরণ করা হয় কবি গুরুকে। হিডকো ম্যানেজিং ডিরেক্টর,এন কে ডি এ এর চেয়ারম্যান দেবাশিস সেন প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে শুরু করেন ‘ কবি প্রণাম ‘ এর হিডকো এর জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর গোপাল ঘোষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। আগামী ৭ দিন ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালন করা হবে। এছাড়াও আগামিকাল নিউটাউন এর অ্যাকশন এরিয়া ২ তে নতুন কমিউনিটি হলে কবিপ্রণাম অনুষ্ঠিত হবে।
❤ Support Us








