- প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১১, ২০২২
নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম হেড কোচ রাহুল দ্রাবিড়কে
নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন না হেড কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে কিউয়িদের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ পারশ মামরেকেও। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেড কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ।
এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষ্মণ। সিনিয়র দলের দায়িত্ব নিয়ে বিদেশ সফর এই অবশ্য প্রথম নয় ভিভিএস লক্ষ্মণের কাছে। এর আগেও তিনি দায়িত্ব সামলেছেন। বিশ্বকাপের আগে দ্বিতীয় সারির দল নিয়ে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটা টি২০ ম্যাচেও হেড কোচের দায়িত্বে ছিলেন। জিম্বাবোয়ে সফরেও হেড কোচের দায়িত্ব সামলেছিলেন। অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেও দায়িত্বে ছিলেন। দ্রাবিড়ের সঙ্গে নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামরেকেও। নিউজিল্যান্ড সফরে লক্ষ্মণের সহকারী হিসেবে কাজ করবেন প্রাক্তন লেগস্পিনার সাইরাজ বাহুতুলে এবং হৃষিকেশ কানিতকার।
নিউজিল্যান্ড সফরে রোহিত শর্মা, বিরোট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনেদ বিশ্রাম দেওয়া হয়েছে। কিউয়িদের বিরুদ্ধে ভারত তিনটি করে একদিনের ও টি২০ ম্যাচ খেলবে। টি ২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।
❤ Support Us








