Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১০, ২০২৩

বিস্ফোরক আজাদ, ‘অবাঞ্ছিত ব্যবসায়ী’দের সঙ্গে যোগাযোগ রেখে চলেন রাহুল । নেতৃত্বে ব্যর্থ সনিয়া তনয়, তাই কংগ্রেসে দলছুট বাড়ছে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিস্ফোরক আজাদ, ‘অবাঞ্ছিত ব্যবসায়ী’দের সঙ্গে যোগাযোগ রেখে চলেন রাহুল । নেতৃত্বে ব্যর্থ সনিয়া তনয়, তাই কংগ্রেসে দলছুট বাড়ছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দায়ে সম্প্রতি রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে। এরপর রাহুলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন একদা কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। আজাদ বলেছেন, রাহুল ‘অবাঞ্ছিত ব্যবসায়ী’দের সঙ্গে যোগাযোগ রেখে চলেন।

রাহুল সম্প্রতি টুইট করে অভিযোগ করেছেন, যে রাজনৈতিক নেতারা বিতর্কিত শিল্পপতি গৌতম আদানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাঁদের মধ্যে অন্যতম একজন গুলাম নবী আজাদ। রাহুলের অভিযোগের জবাবে একটি মালয়ালম নিউজ চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে রাহুলকে পাল্টা আক্রমণ করেছেন গুলাম নবী আজাদ। আজাদ বলেছেন, শুধুমাত্র রাহুলই নন, গোটা গান্ধী পরিবারই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রেখে চলে। এমন বেশ কিছু উদাহরণ দিতে পারি। রাহুল দেশের বাইরে গেলেও ‘অবাঞ্ছিত ব্যবসায়ী’দের সঙ্গে যোগাযোগ রেখে চলেন।

প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের এই মন্তব্যের ফলে ফের নতুন করে বিতর্ক ছড়াল। জম্মুকাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী  গত বছরের অগাস্ট মাসে কংগ্রেসের সঙ্গে টানা পাঁচ দশকের সম্পর্কে সমাপ্তি টেনেছেন। এরপর নতুন রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি গঠন করেছেন।

সম্প্রতি রাহুল সমালোচনা করেছেন কংগ্রেসত্যাগী নেতাদের। সমালোচনা করেছেন তাঁদের, যে সমস্ত কংগ্রেস নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরই গুলাম নবী আজাদ সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে আগাগোড়াই রাহুলের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন। তাঁর কথায়, ভারতে কংগ্রেস দলটারই অস্তিত্ব নেই। কংগ্রেসে এখন আছেন কয়েকজন হাতেগোনা ব্যক্তি। রাহুল ও কংগ্রেসের অন্য নেতাদের আদতে কোনও প্রভাবই নেই।

গুলাম নবী আজাদ নিজের বক্তব্যের স্বপক্ষে বলেছেন, অনেকে বলছেন ভারত জোড়ো যাত্রার ফলে রাহুলের প্রভাব বেড়েছে। কিন্তু আমি নিজে এটা উপলব্ধি করেছি, রাহুলের প্রভাব কোনওভাবেই বাড়েনি। রাহুল যখন সুরাটের আদালতে গিয়েছেন, সেইসময়ে একজনও যুবক কিংবা কৃষক রাহুলের সঙ্গে ছিলেন না। কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে যুবপ্রজন্ম হতাশ। একারণেই প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। কংগ্রেসের এমন অনেক নেতাই দল ছেড়েছেন যাঁদের বয়স ৫০ বছরের কম। এর মূল কারণ রাহুল গান্ধী নেতৃত্ব দিতে ব্যর্থ।

প্রসঙ্গত, ২০১৯ সালে এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্য করার দায়ে সুরাটের জেলা ও দায়রা আদালত মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে। এরপরই তাঁর সংসদ পদ খারিজ হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!