Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৩

“১০০ শতাংশ অনুতপ্ত …”: মহিলা সংরক্ষণ বিলে ওবিসিদের অন্তর্ভুক্ত করতে কংগ্রেসের ব্যর্থতার প্রসঙ্গে বললেন রাহুল গান্ধি

আরম্ভ ওয়েব ডেস্ক
“১০০ শতাংশ অনুতপ্ত …”: মহিলা সংরক্ষণ বিলে ওবিসিদের অন্তর্ভুক্ত করতে কংগ্রেসের ব্যর্থতার প্রসঙ্গে বললেন রাহুল গান্ধি

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, ১০ বছর আগে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তারা মহিলা সংরক্ষণ বিল পাস করতে পারেনি। এটা পারলে আইনটি ১০ বছর আগে কার্যকর হতে পার্ট। এই কারণে তিনি ১০০ শতাংশ অনুতপ্ত বলেও মন্তব্য করেন। রাহুল গান্ধি শুক্রবার বলেন,  স্বীকার করেন তাঁর দল যদি ওবিসি সম্প্রদায়ের মহিলাদের জন্য কোটার দাবি তখন মেনে নিত তাহলে আইনটি ১০ বছর আগে কার্যকর হত।

ওবিসি সম্প্রদায়ের মহিলাদের জন্য থাকা কোটার মধ্যে আরও একটি কোটার দাবি তখন সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দলের দ্বারা করা হয়েছিল কিন্তু কংগ্রেস পরিচালিত তৎকালীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের নেতৃত্বে সেই দাবি প্রত্যাখ্যান করেছিল। তার ফলে ক্ষুব্ধ সমাজবাদী পার্টি  এবং রাষ্ট্রীয় জনতা দল  বিলের থেকে সমর্থন প্রত্যাহার করেছিল, যা রাজ্যসভায় পাস হলেও শেষ পর্যন্ত আর লোকসভায় পেশ করা যায়নি।

রাহুল গান্ধি  শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “আমাদের ১০০ শতাংশ অনুশোচনা আছে।” সংসদে রাহুল গান্ধি  ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে নতুন মহিলা সংরক্ষণ বিল কার্যকর হওয়ার আগে ছয় বছর বা তার বেশি বিলম্ব না করতে আহ্বান জানিয়েছিলেন।

মহিলা সংরক্ষণ বিলটি  চলতি সপ্তাহে সংসদের উভয় কক্ষের বিশেষ অধিবেশনে সর্বসম্মত ভাবে পাস হয়েছে। এর ফলে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন হিসেবে  বাস্তবায়নের আগে আদমশুমারি এবং ডিলিমিটেশন বাধ্যতামূলক ৷ যার অর্থ হচ্ছে, ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগে এই আইনটি  কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ এবং সম্ভবত ২০৩৪ সালের নির্বাচন পর্যন্ত এই আইন কার্যকরের জন্য পেক্ষা করতে হবে। এই বিলম্বের জন্য বিরোধীরা ঐক্যবদ্ধভাবে সরকারের নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে নরেন্দ্র মোদির সরকার মহিলা সংরক্ষণ বিলকে ঢাল হিসেবে ব্যবহার করে ২০২৪-এর লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!