Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৫, ২০২৩

ব্যবধান মাত্র একের, নয়া রেকর্ডও অক্ষত রাজস্থানের কীর্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যবধান মাত্র একের, নয়া রেকর্ডও অক্ষত রাজস্থানের কীর্তি

রবিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে লজ্জাজনক হারে প্লে অফের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে রাজস্থান রয়্যালসের। সঞ্জু স্যামসনদের স্বপ্ন এখন জটিল অঙ্কের হবে ওপর দাঁড়িয়ে। প্লে অফের সম্ভাবনা শে, হওয়ার পাশাপাশি লজ্জার রেকর্ডের মুখেও পড়তে হয়েছে রাজস্থানকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে শেষ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল রাজস্থানেরই। ২০০৯ সালে ৫৮ রানে শেষ হয়েছিল তাদের ইনিংস। মাত্র ১ রানের জন্য নিজেদের সেই রেকর্ড ভাঙতে পারল না রাজস্থান রয়্যালস। রবিবার সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই মাত্র ১ রান বেশি তুলল।

যদিও চলতি আইপিএলে এটাই সর্বনিম্ন স্কোর। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১০৮ রানে গুটিয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আর রাজস্থান রয়্যালসের সর্বনিম্ন স্কোর ছিল ১১৮। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এই রানে তারা গুটিয়ে গিয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!