Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৭, ২০২৩

চেন্নাইকে ৩২ রানে হারিয়ে শীর্ষে রাজস্থান

আরম্ভ ওয়েব ডেস্ক
চেন্নাইকে ৩২ রানে হারিয়ে শীর্ষে রাজস্থান

চেন্নাই কি পারবে শীর্ষস্থান ধরে রাখতে?‌ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হওয়ার আগে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন সঞ্জু স্যামসনরা। চেন্নাই সুপার কিংসকে ৩২ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। তিন দলের পয়েন্ট ১০ হলেও নেট রানরেটে গুজরাট টাইটান্স ও চেন্নাইকে পেছনে ফেলে শীর্ষে সঞ্জু স্যামসনের দল। তৃতীয় স্থানে নেমে গেল চেন্নাই। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০২/‌৫ রান তোলে রাজস্থান। জবাবে চেন্নাই তোলে ১৭০/‌৬।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনিং জুটিতে ৮৬ রান তোলেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। নবম ওভারে রবীন্দ্র জাদেজা প্রথ সাপল্য এনে দেন চেন্নাইকে। তাঁর বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে আউট হন বাটলার (‌২১ বলে ২৭)‌। অধিনায়ক সঞ্জু স্যামসন (‌১৭ বলে ১৭)‌ এদিন বড় রান পাননি। চতুর্দশ ওভারের প্রথম বলেই তাঁকে তুলে নেন তুষার দেশপান্ডে। একই ওভারের পঞ্চম বলে যশস্বী জয়সওয়ালকেও (‌৪৩ বলে ৭৭)‌ ফেরান তুষার। সিমরন হেটমায়ের (‌১০ বলে ৮) রান পাননি। শেষদিকে ঝড় তোলেন ধ্রুব জুরেল (‌১৫ বলে ৩৪)‌ ও দেবদত্ত পাড়িক্কল (‌১৩ বলে অপরাজিত ২৭)‌। এই দুজনের সৌজন্যেই ২০২/‌৫ রানে পৌঁছয় রাজস্থান। তুষার দেশপান্ডে ৪২ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ২০৩ রানে লক্ষ্য খুব একটা সহজ ছিল না চেন্নাইয়ের কাছে।  ষষ্ঠ ওভারে জাম্পার বলে আউট হন কনওয়ে। ১৬ বলে মাত্র ৮ রান করেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড়কেও তুলে নেন জাম্পা। ২৯ বলে ৪৭ রান করেন ঋতুরাজ। চেন্নাইকে সবথেকে বড় ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। একাদশতম ওভারে তুলে নেন দুরন্ত ফর্মে থাকা অজিঙ্কা রাহানে (‌১৩ বলে ১৫)‌ ও অম্বাতি রায়ুডুকে (‌০)‌। পরপর ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য থেকে অনেকটাই দুরে সরে যায় চেন্নাই। মইন আলিকে (‌১২ বলে ২৩)‌ তুলে নেন অ্যাডাম জাম্পা। শিবম দুবের লড়াই কাজে আসেনি। ৩৩ বলে ৫২ রান করে তিনি ইনিংসের শেষ বলে আউট হন। ২০ ওভারে ১৭০/‌৬ তোলে চেন্নাই। দুরন্ত বোলিং করে ২২ রানে ৩ উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। ৩৫ রানে ২ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!