- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৪, ২০২৫
রাজীব জমানা শেষ। নয়া নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মোদির নেতৃত্বে আলোচনায় বসবে সুপারিশ কমিটি
আগামী ১৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর নিতে চলেছেন। তার আগে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিশেষ দল নতুন কমিশনার প্রসঙ্গে আলোচনায় বসবেন। দলে রয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। এই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি পরবর্তী সিইসি নিয়োগ করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি নির্বাচন কমিটি পরবর্তী ইলেকশন কমিশনারের নাম চূড়ান্ত করতে আগামী সপ্তাহের শুরুতে বৈঠকে বসবে চলেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর নিতে চলেছেন। ২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। গত বছর লোকসভা নির্বাচন থেকে শুরু করে জম্মু-কাশ্মীরে এক দশকে প্রথমবার বিধানসভা নির্বাচনের তত্ত্বাবধানে ছিলেন রাজীব। তাঁর অবসরের আগে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিশেষ দল নতুন কমিশনার প্রসঙ্গে আলোচনায় বসবেন। দলে রয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ৩ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় রাষ্ট্রপতি পরবর্তী সিইসি নিয়োগ করবেন। গত ২৭ জানুয়ারি পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম বাছাইয়ের জন্য ৩ সদস্যের কমিটি গড়েছিল কেন্দ্রীয় সরকার।
২৬ -এ বাংলা, তামিলনাড়ু, আসাম ও কেরালাতে বিধানসভা ইলেকশন। তার আগে চলতি বছরের শেষেই নতুন প্রধান নির্বাচন কমিশনার পেতে চলেছে দেশ। আগামী সোমবার নির্বাচন কমিটির বৈঠক, প্রধানমন্ত্রী মোদি ছাড়াও দলে থাকবেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রাম মেঘওয়াল ও বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। প্রচলিত প্রথা অনুযায়ী, নির্বাচন কমিশনার অবসরে যাওয়ার পর সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হত, কিন্তু সিইসি এবং ইসি নিয়োগ সংক্রান্ত নতুন আইন অনুসারে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি, নতুন প্রধান কমিশনার বিবেচনার জন্য শীর্ষস্তরের পাঁচ আমলার নাম বাছাই করবেন। তার মধ্যে থেকে ১ জনের নাম রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজীব কুমারের পরে, জ্ঞানেশ কুমার সবচেয়ে অভিজ্ঞ নির্বাচন কমিশনার। তাঁর কার্য মেয়াদ ২৬ জানুয়ারী, ২০২৯ পর্যন্ত। অন্য দাবীদার নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (নিযুক্তি, চাকরির শর্তাবলী এবং অফিসের মেয়াদ) আইন, ২০২৩ -এর নয়া বিধানগুলি প্রথমবারের জন্য প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রয়োগ করা হচ্ছে। গতবছর অনুপ চন্দ্র পান্ডের অবসর গ্রহণ এবং গো আরুনের পদত্যাগের ফলে নির্বাচন কমিশনার পদ ফাঁকা হয়ে গেছিল। সে পদগুলিতে বসানো হয়েছিল জ্ঞানেশ কুমার এবং সান্ধুকে। গত সপ্তাহের দিল্লি নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে মেয়াদ শেষ করেন রাজীব। তাই জরুরি ভিত্তিতে সেই পদ পূরণের জন্য তৎপর নরেন্দ্র মোদি সরকার। এই প্রক্রিয়া শুরু হবে সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নির্বাচন সম্পর্কিত নতুন আইনের বিরুদ্ধে পিটিশনের শুনানির একদিন আগে। সমালোচকরা বলছেন, এই নতুন আইন কেন্দ্রীয় সরকারকে পক্ষপাতিত্বের সুবিধা দেবে। বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার বিজেপির হয়ে কাজ করে। ইভিএম হ্যাক, নির্বাচনে গরমিলের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এছাড়াও, নির্বাচনের দিনে তথ্য প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সমালোচনার মুখোমুখি হয়েছিল। যদিও এদিন রাজীব কুমার দাবি করেছেন, ভোটের তথ্য সম্পর্কিত ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিৎ, সেখানে কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইভিএম প্রসঙ্গে তিনি সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে বলেন, এই মেশিনগুলি সুপ্রিম কোর্ট সহ যাবতীয় বিচার বিভাগীয় পরীক্ষায় সফল হয়েছে।
❤ Support Us








