- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৫, ২০২৩
আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে অশ্বিন, ব্যাটিংয়ে প্রথম দশে ঋষভ পন্থ ও রোহিত শর্মা
আমেদাবাদ টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে ৮ ধাপ উঠে এসেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে তিনি রয়েছেন ১৩ নম্বর স্থানে
আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় আবার শীর্ষে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। পেছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের জোরে বোলার জেমস অ্যান্ডারসনকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদে চতুর্থ টেস্টে তাঁর ৯১ রানে ৬ শিকারে অ্যান্ডারসনকে পেছনে ফেলে দিয়েছেন অশ্বিন।
সদ্য প্রকাশিত আইসিসি–র টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৮৬৯ পয়েন্ট পেয়ে শীর্ষে পৌঁছেছেন ভারতের এই অফস্পিনার। আর ৮৫৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন। অন্যদিকে ৮৪১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিংস। ভারতীয় বোলারদের মধ্যে প্রথম ১০–এ রয়েছেন যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। ৭৮০ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছেন বুমরা। অন্যদিকে ৭৫৩ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া অক্ষর প্যাটেল ৬ ধাপ উঠে ২৮ নম্বরে পৌঁছেছেন। অলরাউন্ডারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন অক্ষর প্যাটেল।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তাঁর পয়েন্ট ৭১৫। অন্যদিকে ৮৭২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন মাত্র দুজন ব্যাটার। ঋষভ পন্থ ও রোহিত শর্মা। ঋষভ এক ধাপ নেমে রয়েছেন নবম স্থানে। তাঁর পয়েন্ট ৭৬৬। অন্যদিকে, প্রথম ১০–এ ঢুকে গেছেন রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭৩৯।
আমেদাবাদ টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে ৮ ধাপ উঠে এসেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে তিনি রয়েছেন ১৩ নম্বর স্থানে। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭০৫। অন্যদিকে, ১৭ ধাপ উঠে ৪৬তম স্থানে পৌঁছেছেন শুভমান গিল। আমেদাবাদের সেঞ্চুরি তাঁকে উঠে আসতে সাহায্য করেছে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দন অশ্বিন। আর তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
❤ Support Us








