- এই মুহূর্তে দে । শ
- মে ৪, ২০২৩
ডিব্রুগর কারাগারে মুখোমুখি অমৃতপাল, কিরণদীপ। কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরায় মিলতে পারে অজানা তথ্যের হদিশ
কারাবন্দী অমৃতপালকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব পেলেন র, আইবি সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী দপ্ততরের। শীঘ্রই শুরু হবে সওয়াল জবাব। প্রয়োজনে তাঁর স্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা । এখানে বলা প্রয়োজন,স্বঘোষিত ধর্মগুরুর সঙ্গে দেখা করতে কিরণদীপ ইতিমধ্যেই ডিব্রুগড় এসে পৌঁছেছেন। কারা কর্তৃপক্ষ অনুমতি দিলেই সাক্ষাৎ মিলবে।
সংবাদ সংস্থার খবর, আইবি এবং রিসার্চ এণ্ড অ্যানালিটিকাল উইং-সহ একাধিক কেন্দ্রীয় গোয়েন্দারা খলিস্তানপন্থী ধর্মগুরুকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি সেরে ফেলেছেন। তাঁদের একটি যৌথ তদন্তকারী দল খুব শীঘ্রই ডিব্রুগড়ে পৌঁছে অমৃতপালের সঙ্গে দেখা করবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, তাঁকে জেরা করে তাঁর সংগঠন ‘ওয়ারিশ দে পাঞ্জাব’ সম্পর্কে অনেক গোপন তথ্য পাওয়া যেতে পারে। বিশেষত, তাঁর যাবতীয় কার্যকলাপের পিছনে পাকিস্তান বা অন্য কোনো বৈদেশিক শক্তির আর্থিক মদত আছে কিনা, কোথাও কোনো নাশকতামূলক কাণ্ড ঘটানোর পরিকল্পনা তাঁদের তাঁরা করছে কিনা এ ব্যাপারে অনেক সূত্রের সন্ধান মিলতে পারে। উল্লেখ্য, পাঞ্জাব পুলিশ ইতিপূর্বে দাবি করেছে, ধৃত অমৃতপালের সঙ্গে পাক গুপ্তচর সংগঠন আইএসআই-এর সম্পর্ক রয়েছে। সত্যতা যাচাই করে দেখতে পারেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইতিমধ্যে ডিব্রুগড় জেলের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, কারাগারে কারা যাবে-আসবে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জেল কর্তৃপক্ষকে কাছে রাখতে বলা হয়েছে। রাজ্য পুলিশ তো বটেই জেলের চারপাশে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। জিজ্ঞাসাবাদ পর্ব শুরু না হওয়া পর্যন্ত কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য কড় নজর রাখছে রাজ্য প্রশাসন।
❤ Support Us






