- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৭, ২০২২
বাচিকশিল্পী পার্থ ঘোষ প্রয়াত
শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।
খ্যাতনামা বাচিকশিল্পী পার্থ ঘোষ প্রয়াত । আজ সকাল ৭.৩৫ মিনিটে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে দেহ রাখলেন শিল্পী।শিল্পীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । সম্প্রতি গলায় অস্ত্রোপচারের জন্য তাঁকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বয়স ৮৩। শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে পার্থ ঘোষের ।
মাস আটেক আগে অর্থাৎ ২০২১ সালের ২৬ আগস্ট শেষ পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষ মারা যান । স্ত্রীকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পনেছিলেন পার্থবাবু । পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে। ‘কুন্তী’ গৌরী আগেই প্রয়াত হয়েছেন আর এবার প্রয়াত হলেন ‘কর্ণ’ পার্থও। এছাড়াও তাঁদের কণ্ঠে জনপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেবতার গ্রাস’, ‘বিদায়’। পার্থ ও গৌরী ঘোষে শ্রুতিনাটক ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’, ‘স্বর্গ থেকে নীল পাখি’ শ্রোতাদের মুগ্ধ করেছে।
ছেলেবেলা থেকেই কবিতা পাঠ করতে ভালোবাসতেন পার্থ । লেখাপড়া শেষ করে রেডিওর উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল।
শোকে বিহ্বল ব্রততী বন্দ্যোপাধ্যায়। পার্থ ঘোষের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে পার্থ ঘোষের একটি ছবি পোস্ট করেন।সঙ্গে লেখেন, ‘যুগাবসান। অন্য লোকে ,অন্য কোনোখানে ,পার্থ -দাও…. ‘যেতে নাহি দিব’ আমরা বলি, তবু যেতে দিতে হয়।’ (অপরিবর্তিত)
❤ Support Us









