Advertisement
  • টে | ক | স | ই
  • মে ২, ২০২২

লোডশেডিংয়ে স্বস্তি! সঙ্গী পোর্টেবল ফ্যান

ফোল্ডিং হওয়ায় খুব সহজেই ক্যারি করা যায়।

আরম্ভ ওয়েব ডেস্ক
লোডশেডিংয়ে স্বস্তি! সঙ্গী পোর্টেবল ফ্যান

দিনে দিনে তাপমাত্রার পারদ বাড়ছে । শুধু তাই নয়, আবহাওয়ার পূর্বাভাসও খুব একটি ইতিবাচক নয়। মাঝে দু-একদিন বৃষ্টি হলেও ফের গরম বাড়বে, এমনটাই মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে বাড়িতে থাকলে ফ্যান বা এসি-ই একমাত্র ভরসা।

এই প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট হলেই বিপদ। কারণ, তখন বাড়িতে যতই ঠান্ডা করার বিভিন্ন অ্যাপ্ল্যায়েন্সেস থাকুক না কেন খুব একটা কার্যকরী হয় না। বিদ্যুৎ ছাড়া এসি, ফ্যান, কুলার সম্পূর্ণ অচল। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় রয়েছে। বিদ্যুৎ না থাকলেও আপনি গরমের হাত থেকে বাঁচতে পারবেন। রিচার্জেবল ব্যাটারি ফ্যান সঙ্গে রাখলেই গরমে আরাম ।

অ্যামাজনে দুর্দান্ত পকেট ফ্যান অন্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। সাইজে ছোটো হওয়ায় ট্রাভেল করার সময় এটি ব্যাগেও নিয়েও ঘুরতে পারবেন।

কীভাবে পাবেন?
ফ্যানটি পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইট অ্যামাজনে। এতে চারটি ব্লেড আছে। ফ্যানটির সাইজ ৮.২ ইঞ্চি। এছাড়াও ওই ফ্যানের সঙ্গে দেওয়া হচ্ছে একটি ইউএসবি কেবল। যার মাধ্যমে ফ্যানের ভিতরে থাকা ব্যাটারি চার্জ করা সম্ভব। হোয়াইট, পিঙ্ক, ব্ল্যাক, লাইট গ্রিন এবং স্কাই—পাঁচটি রঙে এই ফ্যানটি পাওয়া যাচ্ছে । ফ্যানটি ফোল্ডিং করা যায় আর যেকোনও সমতল জায়গায় ফ্যানটি চালাতে পারবেন।

প্রডাক্টটির দাম ৪৯৯ টাকা। কিন্তু বর্তমানে ৩০ শতাংশ ছাড়ে ওই ফ্যান পাওয়া যাচ্ছে ৩৪৮ টাকায়। যদি কেউ অ্যামাজন-এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে বেশ কিছু টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!