- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- সেপ্টেম্বর ১৫, ২০২৫
টাকিতে শুরু আবাসিক নাট্য কর্মশালা
পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে উত্তর ২৪ পরগনার টাকিতে শুরু হয়েছে নাটকের কর্মশালা। উত্তর ২৪ পরগনার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই কর্মশালায় প্রেসিডেন্সি বিভাগের জেলা গুলি থেকে থেকে ১৮ জন এই আবাসিক নাট্য কর্মশালায় অংশ নিচ্ছেন। টাকি পুরসভার সাংস্কৃতিক মঞ্চে ৫ দিনের কর্মশালায় নাট্য প্রশিক্ষন দেবেন শুভাশিস গাঙ্গুলি, সোমা গিরি। সহ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন অভি চক্রবর্তী, সংহিতা দত্ত চক্রবর্তী। এদিন কর্মশালার সূচনায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক রমারানী দত্ত প্রমুখ। প্রশিক্ষক শুভাশিস গাঙ্গুলি বলেন, ‘জেলায় জেলায় এই ধরনের কর্মশালার গুরুত্ব অনেকখানি। আগে এধরণের কর্মশালা ছিল শহর কেন্দ্রিক। এখন নাট্য চর্চায় জেলা, মফস্বল থেকে অনেক এগিয়েছে। জেলার নাট্য কর্মীদের প্রশিক্ষিত করতে মুখ্যমন্ত্রীর এই ভাবনা খুবই সদর্থক।’ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল জানান, আমাদের জেলা নাট্য চর্চায় টাকি একটি পরিচিত নাম। নাট্য কর্মশালার পরিচালনায় উপযুক্ত পরিবেশ এখানে রয়েছে। এখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের নিখরচায় নাটকের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সকলে শংসা পত্র পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মশালা।
❤ Support Us








