Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৫

‘সঞ্জয়ের ফাঁসি চান না তাঁরা…সব দোষীদের শাস্তি চান’ কলকাতা হাইকোটে দাবি আরজি করে নিহত চিকিৎসকের মা-বাবার

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সঞ্জয়ের ফাঁসি চান না তাঁরা…সব দোষীদের শাস্তি চান’ কলকাতা হাইকোটে দাবি আরজি করে নিহত চিকিৎসকের মা-বাবার

কলকাতা হাইকোর্টে আর.জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ মামলায় রাজ্যের আবেদন গ্রহণ করা হবে কি না, তাই নিয়ে সোমবার শুনানি ছিল হাইকোর্টে।

আরজি করের তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন করে খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ কোর্ট। কিন্তু সেই রায়ে খুশি হয় নি রাজ্য সরকার বা সিবিআই কেউই। ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন তাঁরা। দাবি এক হলেও রাজ্যের মামলা করা নিয়ে আপত্তি ছিল সিবিআইয়ের। কোন এক্তিয়ারে রাজ্য মামলা করছে তা জানতে চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার কর্তারা। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ মামলায় রাজ্যের আবেদন গ্রহণ করা হবে কি না, তাই নিয়ে সোমবার শুনানি ছিল হাইকোর্টে। রাজ্যের তরফে আইনজীবি ১৯৭৬,২০০৩ এবং ২০১০ সালের সুপ্রিম কোর্টের তিনটি নির্দেশনামা দেখিয়ে সওয়াল করেন। নির্দেশনামা দেখিয়ে বলা হয় রাজ্য দোষীর শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে। ‘ দুটি মামলার বিষয়বস্তু তো একই। দুটি মামলাই সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের হয়েছে’, সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব,?’ রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাকের। উত্তরে রাজ্যের পক্ষে বলা হয়, প্যারোল বা শাস্তির মেয়াদ কমানোর বিষয়ে বিবেচনা রাজ্যকেই করতে হয়, ফলে এই মামলা করার অধিকারও রাজ্যের আছে।

সিবিআই এর তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, যেহেতু এক্ষেত্রে তদন্তকারী এজেন্সি বা তদন্তকারী সংস্থা সিবিআই , তাঁরা কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণে এই মামলার তদন্তভার গ্রহণ করেছিল । একেবারে তদন্তের শুরু থেকে নিম্ন আদালতের রায় পর্যন্ত, পুরো প্রক্রিয়াটাই সিবিআই এর তরফ থেকে সংগটিত করা হয়েছিল। এই মামলার সমস্ত কিছু প্রমাণাদি সিবিআই এর হাতেই রয়েছে। সে কারণে সিবিআই এই মামলার উপযুক্ত সংস্থা, রাজ্য নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরো বলেছে, নিম্ন আদালতে যখন বিচারপ্রক্রিয়া সংগঠিত হচ্ছিল, তখন রাজ্যের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। হঠাৎ তাঁরা এত উৎসাহী হয়ে পড়লেন কেন? নিম্ন আদালতের বিরোধীতা করে এখন তারা কলকাতা হাইকোর্টে আসছেন ? দুপক্ষের সওয়াল শুনে আজ কোনো রায় দেন নি বিচারপতি।

অন্যদিকে এ দিন আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা-বাবা। মামলার শুনানিতে নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী জানান, ‘তাঁরা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না! তাঁরা যেহেতু নিজের মেয়েকে হারিয়েছেন, তাই চান না কারও ফাঁসি হোক।’ আদালতের বাইরে নির্যাতিতার পরিবার জানিয়েছেন, এই ঘটনায় যারা যুক্ত, সকলের শাস্তির দাবি করছেন তাঁরা। সিবিআইয়ের তদন্ত নিয়ে তাঁদের অনেক বক্তব্য রয়েছে। তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামী ২৯ জানুয়ারি সুপ্রিমকোর্টে শুনানি হতে পারে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!