Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৩০, ২০২২

গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান রিসব পন্থ

আরম্ভ ওয়েব ডেস্ক
গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান রিসব পন্থ

ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার সময় দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুবকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। সেই দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন ঋষভ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঘাত গুরুতর হলেও তিনি বিপদমুক্ত।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে এসেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দেশে ফেরার পর তিনি দিল্লিতেই ছিলেন। সেখান থেকে গাড়িতে করে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন। ঋষভ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এদিন ভোরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুবকির কাছে তাঁর গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িতে আগুন লেগে যায়। ডিভাইডারে ধাক্কা মারার পর ঋষভের গাড়ির সামনের অংশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পিঠে একাধিক জায়গায় চোট পেয়েছেন ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। কীভাবে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল এবং কীভাবে আগুন লাগল সেই ব্যাপারে এখনো সঠিক তথ্য জানা যায়নি।

দুর্ঘটনা ঘটার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হামাদপুর ঝালের কাছে একটা হাসপাতলে ভর্তি করে। পরে তাঁকে দেরাদুন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঋষভ আশঙ্কামুক্ত হলেও তাঁর চোট যথেষ্ট গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাংলাদেশ সফরে ভারতীয় দলে ছিলেন ঋষভ। তবে সামনে বছর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা। বিশ্রাম নিয়ে কয়েক দিনের মধ্যেই তাঁর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবের জন্য যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই এই দুর্ঘটনা ঘটল। জাতীয় ক্রিকেট একাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষণ ঋষভের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি টুইটারে লিখেছেন,  “ঋষভের জন্য প্রার্থনা করছি। আমরা ভাগ্যবান যে ঋষভ বিপদ থেকে বেরিয়ে এসেছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!