Advertisement
  • এই মুহূর্তে
  • জুলাই ১৪, ২০২২

ব্রিটেনে কি ইতিহাস গড়বেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ? দৌড়ে প্রথম রাউন্ডেই এগিয়ে রইলেন তিনি।

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিটেনে কি ইতিহাস গড়বেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ? দৌড়ে প্রথম রাউন্ডেই এগিয়ে রইলেন তিনি।

 বরিস জনসনের ইস্তফার সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে জল্পনা শুরু হয়ে যায়, কে এবার তাঁর উত্তরসূরি? কনজারভেটিভ পার্টির সম্মেলনে অবিলম্বে নতুন নেতাকে বেছে নেওয়া হবে । তোড়জোড় তুঙ্গে। কুর্সিতে বসার দৌঁড়ে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এঁদের দুজন ভারত-পাকিস্তানের বংশোদ্ভূত । ইনফোশিস পরিবারের জামাই ঋষি সুনক আর পাক বংশোদ্ভূত সাজিদ জাভিদ প্রধানমন্ত্রীত্বের দৌঁড়ে প্রথম সারিতে রয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যে জাতীয় ভাবাবেগের এ আরেক অনিশ্চিত প্রতিদ্বন্দ্বীতা। ব্রিটিশ বুকিরা ঋষিকে নিয়ে বাজি লড়ছেন। অনেকেরই প্রাথমিক ধারনা, ঋষি ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী । কেন না, ওয়েস্টমিনস্টারে ক্ষমতায় তিনি দ্বিতীয় । করোনা মোকাবিলায় সুপরিচিত মুখ। কিন্তু পার্টিগেট কাণ্ডে বদনামের বাইরে নন। তাঁর পক্ষে বাজির দর ৪/১।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোটের প্রথম দফায় ভারতীয় বংশোদ্ভূত সুনাককে এখনও পর্যন্ত ৮৮ জন কনজারভেটিভ সাংসদ সমর্থন করেছেন। তিনি পেছনে ফেলে দিয়েছেন, পেনি মর্ডান্ট (৬৭ ভোট) ও বিদেশ সচিব লিজ ট্রাসের (৫০ ভোট) মতো হেভিওয়েটকে। ভোটপর্বে হেরে বিদায় নিয়েছেন ইরাকি বংশোদ্ভূত কনজারভেটিভ সাংসদ তথা বর্তমান অর্থমন্ত্রী নাদিম জাহাবি ও জেরেমি হান্ট। আজ, বৃহস্পতিবার দলীয় প্রধান নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দেবেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের ৩৫৮ কনজারভেটিভ সদস্য। ফলাফল ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বর।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি এগিয়ে গেলেও নাম তুলে নিয়েছেন প্রীতি পাটিল। গুজরাতি বংশোদ্ভূত প্রীতি বর্তমানে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে চাই। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি নেই। ব্রিটেনকে সুরক্ষিত রাখাই আমার লক্ষ্য।’ অন্যদিকে পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদকে নিয়ে জল্পনা তৈরি হলেও শেষ মূহুর্তে তিনিও নাম প্রত্যাহার করে নিয়েছেন। ২১ জুলাই কনজারভেটিভ পার্টির তরফে এই আট প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে ২ জনকে বেছে নেওয়া হবে। তাদের মধ্যে শেষ লড়াই হবে।

উল্লেখ্য, দাদাভাই নওরোজি যেদিন জিতেছিলেন, তার ১২৩ বছর পরে, ২০১৫ সালে ব্রিটেনে আর-একটি সাধারণ নির্বাচন হয়। সেবারে ইয়র্কশায়ারে রিচমন্ড (ইয়র্কস) নির্বাচনী কেন্দ্র থেকে কনজারভেটিভ প্রার্থী হিসাবে জয়ী হন ৩৫ বছরের ভারতীয় বংশোদ্ভূত তরুণ ঋষি সুনাক।

ঋষি ব্রিটেনে পরিচিত মুখ। সাউদাম্পটন শহরে জন্ম। এদেশের সবচেয়ে ঐতিহ্যশালী, অভিজাত স্কুলগুলির একটি, উইনচেস্টার কলেজে পড়াশোনা। তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড। অবশ্য ভারতীয়দের কাছে আরও একটি পরিচয় আছে ঋষি সুনাকের। তাঁর স্ত্রী অক্ষতা, ভারতের বিখ্যাত প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা। সবমিলিয়ে ব্রিটেনে নতুন ইতিহাস তৈরি হতেই পারে বলে মনে করছেন অনেকে।
আগামী সপ্তাহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারপর ভবিষ্যত নেতাকে বেছে নেবেন । ভোটের ফল বের হবে ৫ সেপ্টেম্বর ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!